শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

আশিকাটিতে শুরু হতে যাচ্ছে চাচা স্পোর্টিং ক্লাবের এলইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২, ২:৫৪ পিএম
আশিকাটিতে শুরু হতে যাচ্ছে চাচা স্পোর্টিং ক্লাবের এলইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার সংলগ্ন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পাশে বটতলা বালুর মাঠে প্রতি বছরের ন্যায় এবারো শুরু হতে যাচ্ছে চাচা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত এলইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৩।
টুর্নামেন্ট কর্তৃপক্ষের নিয়মঅনুযায়ী উক্ত টুর্নামেন্টে প্রতি দলের খেলোয়াড়ের সংখ্যা ৫ জন ও অতিরিক্ত থাকবে ২ জন। প্রত্যেক দলকে নিজস্ব জার্সি ও একটি বল নিয়ে মাঠে নামতে হবে। প্রতি হলুদ কার্ডে ১০০ টাকা ও লাল কার্ডের জন্য ৩০০ টাকা জরিমানা করা হবে।
এক দলের খেলোয়াড় অন্য দলে খেলতে পারবে না। নূতন খেলোয়ার খেলতে হলে তার জন্য ২০০ টাকা জমা দিতে হবে। প্রতি দলকে মাঠ ফি দিতে হবে ১০০ টাকা। কমিটির নিজস্ব কোন দল থাকবে না। খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে।
ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা সিরিজ হিসেবে থাকবে আকর্ষণীয় পুরষ্কার। এছাড়াও কমিটির আরো সিদ্ধান্ত বহাল থাকবে।
টুর্নামেন্টে দল প্রতি শুভেচ্ছা ফি ধার্য্য করা হয়েছে ১ হাজার দুই শত টাকা। আর শুভেচ্ছা ফি জমা দেয়ার শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২২ইং, রোজ শনিবার। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুয়েল মিজি ফুটবল প্রেমিদের উক্ত খেলায় অংশগ্রহণে সাদর আমন্ত্রণ জানান। প্রয়োজনে- ০১৮১৩-০৭১৮১২, ০১৮১৮-৭৬২৩৭১ (জুয়েল মিজি)। যোগাযোগঃ মো. কামাল হোসেন (০১৮৩৩-২৪০৬৯০)। উক্ত টুর্নামেন্টে সার্বুক সহযোগিতায় থাকবেন- বাপ্পী মিজি, সিয়াম মিজি, হাসিবুল ইসলাম, শ্রাবন মিজি ও হাসান মিজি।
উল্লেখ্য, উক্ত চাচা স্পোর্টিং ক্লাব কর্তৃক মিনি ফুটবল টুর্নামেন্ট সফলতার ৭ বছর পেরিয়ে ৮ বছরের মতো শুরু হতে যাচ্ছে। বিঃ দ্রঃ চ্যাম্পিয়ন ও রানা আপ উভয় দলকেই দেয়া হবে এল ই ডি টিভি।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।