শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মরহুম আশেক আলী চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২, ২:২১ পিএম
মরহুম আশেক আলী চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : শাহরাস্তি উপজেলা বৃহত্তর টামটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আশেক আলী স্মৃতি সংসদ কতৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৩০ ডিসেম্বর শুক্রবার বলশীদ হাজী আকুব আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আশেক আলী সংসদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের মোট ০৮টি দল অংশগ্রহন করেন। ফাইনাল খেলায় লাল দল একাদশ ৩-১ গোলের ব্যবধানে সবুজ দল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে।

ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিঃ মোঃ হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব কামরুজ্জামান মিন্টু, পেরুয়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক জনাব রুহুল আমিন তালুকদার,শাহরাস্তি উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জনাব মুকবুল চৌধুরী।

এছাড়া ও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগ নেতা জনাব জসিম, আওয়ামী লীগ নেতা গাজী আহসান, আওয়ামী লীগ নেতা জনাব আলঙ্গীর কবির পলাশ, সবেক ছাত্র নেতা জনাব হোসেন মীর, নেছার পাটওয়ারী, জেল ছাত্রলীগ নেতা, স্কেন্দার মিয়া সুমন, শরীফ, বাবলা, ওমর ফারুক সুমন, সুমন মিয়াজী, সুজন,রাসেল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Model Hospital

আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, টামটা উঃ ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক জনাব দিদার হোসেন পাটওয়ারী।

উল্লেখ্য ৩০ ডিসেম্বর রোজ শুক্রবার সকালে শাহরাস্তি উপজেলা সূচিপাড়া উত্তর ইউনিয়ন দৈকামতা বায়তুল ফালাহ জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital