বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বছরের প্রথম দিনে চাঁদপুরে ২২৬৭ শিক্ষা প্রতিষ্ঠানে ৫৪ লাখ বই বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ১:২৮ পিএম
বছরের প্রথম দিনে চাঁদপুরে ২২৬৭ শিক্ষা প্রতিষ্ঠানে ৫৪ লাখ বই বিতরণ
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরে আনন্দঘন পরিবেশে বছরের প্রথমদিন বই উৎসবে মেতেছিল শিক্ষার্থীরা। উৎসবমুখর এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সারা দেশের মতো চাঁদপুরেও নানা আয়োজনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১ জানুয়ারি) চাঁদপুর জেলার ৮টি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক এবং মাদরাসার প্রায় ২২৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ লাখ ২১ হাজার ৯৮৬ জন শিক্ষার্থীকে মোট ৫৪ লাখ ১৬ হাজার ৬শ’ ৭২ বই দেওয়া হয়। এসব বই বছরের প্রথম দিনেই বিতরণ করা হয়েছে।
রোবববার সকালে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে হাসান আলী উচ্চ বিদ্যালয়, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
চাঁদপুর জেলার প্রধান বাণিজ্যিক এলাকা পুরাণবাজার পূর্ব শ্রীরামদী ৩ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণের উদ্বোধন করেন ম্যানেজিং কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
বেলা সাড়ে ১১টায় চাঁদপুর আক্কাস আলী রেলওয়ে একাডেমি, বিষ্ণুদী আজিমিয়া ও আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
সকাল ১১টায় চাঁদপুর শহরের পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুকের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি হিসেবে বই বিতরণ করেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
উল্লেখ্য, জেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলার ২৯৫টি উচ্চ বিদ্যালয়ে ও ১৯৫টি মাদ্রাসায় ২ লাখ ৫৭ হাজার শিক্ষার্থীর হাতে ৪০ লাখ ৮১ হাজার ৮শ’ ৩০ টি নতুন বই তুলে দেয়া হয়। চাঁদপুরে ১ হাজার ৭শ’ ৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৬৪ হাজার ৯শ’ ৮৬ জন শিক্ষার্থীর মাঝে ১৩ লাখ ৩৪ হাজার ৮শ’ ৪২টি নতুন বই বিতরণ করা হয়। বিদ্যালয়গুলোতে ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital