শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ১:৪৭ পিএম
ফরিদগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে থার্টি ফাস্ট নাইট উদ্যাপনের বলি হলো শিশু রিফাত। প্রবাসী আলমগীরের ঘর থেকে সাইড লাইন নিয়ে আনন্দ উল্লাস করে এলাকার যুবকরা।
গভীর রাত পর্যন্ত উৎসব শেষে বিদ্যুতের লাইন না খুলেই চলে যায় তারা। পরদিন ১ জানুয়ারী দুপুরে সকলের অগোচরে প্রবাসী আলমগীরের ছেলে রিফাত (৪) খেলাতে খেলতে বিদ্যুতের সাইড লাইনে হাত লেগে যায় এবং শিশুটির মৃত্যু হয়।
ঘটনাটি উপজেলার ১৪নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নি দূর্গাপুর গ্রামের হাজী বাড়ির। ঘটনাস্থল পরিদর্শনে গেলে রিফাতের মা লিমা আক্তার সাংবাদিকদের বলেন- “আমার ছেলে খেলতে খেলতে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তার ধরলে তাকে শক করে। আমরা তাকে হাসপাতালে নিলে ডাক্তার বলে সে মারা গেছে।”
প্রবাসী আলমগীর তার ঘরের সংস্কার কাজ করার কারনে মিটারযুক্ত বেড়াটি উঠানের পাশে রাখে। কিন্তু মিটারটি সচল অবস্থায় ছিলো। সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আবেদন করছেন কিনা জানতে চাইলে রিফাতের নানা ইসমাইল বলেন- আমরা আবেদন করেছি। তারা বলেছে কাজ করার জন্য।
এ বিষয়ে ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম বলেন- এ বিষয়টি আমি অবগত নই, আপনার কাছথেকে শুনেছি।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।