বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বসত ঘরে দুর্ধর্ষ চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২ জানুয়ারি, ২০২৩, ২:০৩ পিএম
ফরিদগঞ্জে বসত ঘরে দুর্ধর্ষ চুরি

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জে বসত ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ওই সময় এক লাখ ৮৪ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকার, ছয়টি কম্বল ও কসমেটিক দ্রব্য নিয়ে গেছে।

শনিবার গভীর রাতে ঘটনা ঘটেছে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, গ্রামের জলিল মিস্ত্রী বাড়ির ফিরোজ আলম (৫০)। তিনি শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঢাকা যান। ফিরোজ আলমের বাবা আবদুল মতিন (৭৫) সকালে বৈদ্যুতিক লাইট বন্ধ করার উদ্দেশ্যে ঘরে যান। সে সময়ে গেইটের তালা ভাঙ্গা ও ভিতরে প্রবেশ করে আসবাবপত্র এলোমেলো পড়ে থাকতে দেখেন। ওই ঘটনা ফিরোজ আলম ও পূত্রবধু জাহানারা আক্তারকে ফোন করে জানান। তারা বিকালে বাড়িতে ফিরে খুঁজে দেখেন ঘরে থাকা নগদ এক লাখ ৮৪ হাজার টাকা, ছয় ভরি স্বর্ণালংকার, ছয়টি কম্বল ও মূল্যবান কসমেটিক দ্রব্য, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে।

এ ঘটনায়, ফিরোজ আলমের স্ত্রী জাহানারা বেগম বাদী হয়ে রোববার দুপুরে ফরিদগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে কারও নাম উল্লেখ করা হয়নি।

জাহানারা আক্তার জানান, ভোটার আইডি কার্ড সংশোধনের জন্য তিনি বাবার বাড়ি চট্রগ্রাম যান। স্বামী ফিরোজ আলম চিকিৎসার জন্য ঢাকা যান। ওই সময়ে ঘরে কেউ ছিল না। সে সুযোগে চোরের দল বসত ভবনের গেইটের তালা ভেঙে ফেলেছে।

Model Hospital

এস.আই. রুবেল ফরায়জি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন, তালা ভেঙ্গে চোর ঘরে ঢুকেছে। অফিসার ইনচার্জ এর নির্দেশে আমরা তদন্ত করছি। অপরাধী দ্রুত ধরার চেষ্টা চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital