শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগে’র উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ২:৪১ পিএম
চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগে’র উদ্যোগে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ ছাত্রলীগে’র ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগ শাখার আহ্বায়ক শেখ সজিবের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি মাহবুব আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব মজুমদার জয়, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক শুভজিৎ দাস ও শাকিল মুন্সী তাবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রিন্স মানিক। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগের সদস্য ইজাজ মজুমদার অভি, মোঃ রাকিব ও তারেক প্রমুখ।

চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগ শাখা ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন দলীয় নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক রায়হান মজুমদার,মহিন উদ্দিন, মেহেদী হাসান শিহাদ, শাহারিয়ার রহমান আলামীন, সাইমন খান ও সদস্য মোঃ রাকিবুল ইসলাম মুন্সি, সোয়েব মোল্লা, জোবায়ের মিয়াজী, শিহাব উদ্দিন ওমর, মাহছুম আহম্মেদ কাউছার, সাইদুল ইসলাম, মেহেদী হাসান শাকিল, রবিন খন্দকার, সাইফুল ইসলাম মনির, ফরহাদ হোসেন, মোঃ সাব্বির হোসেন প্রমুখ।

Model Hospital

আলোচনা শেষে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগ শাখা ও অনুরুপ কর্মসূচী পালন করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital