শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

স্বাধীন দেশের সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ; ডাঃ দীপু মনি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩, ৩:০৯ পিএম
স্বাধীন দেশের সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ; ডাঃ দীপু মনি

সাইদ হোসেন অপু চৌধুরী : গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী, চাঁদপুর -৩ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ডাঃ দীপুমনি এমপি বলেছেন, ছাত্রলীগ শুধু একটি ছাএ সংগঠন নয়, এই ছাত্রলীগ হলো বাংলাদেশের একটি ইতিহাস। তাই বাংলাদেশের ইতিহাসের সাথে ছাত্রলীগ অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। সেই সংগঠনের আমি ও একজন কর্মী হিসেবে গর্ববোধ করছি।

শিক্ষামন্ত্রী, ডাঃ দীপুমনি এমপি গতকাল বুধবার (০৪ জানুয়ারি) বিকালে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা ছাত্রলীগ সভাপতি জহির উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় আয়োজিত আনন্দ শোভাযাত্রা পূর্ব সমাবেশে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত কথাগুলো বলেন।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি আরো বলেন, আমি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক একজন কর্মী হিসেবে এবং ছাএলীগের প্রতিষ্ঠাতা অন্যতম  সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের প্রথম কাউন্সিলে নির্বাচিত সাধারণ সম্পাদক ভাষাবীর এমএ ওয়াদুদের  কন্যা হিসেবে বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে গর্বিত। আমাদের ভাষা ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সঙ্গে ও আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ ওতপ্রোতভাবে জড়িত। দেশের ভাষা আন্দোলন থেকে শুরু, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীন দেশের সকল গনতান্ত্রিক আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে ছাএলীগ। অতএব ছাত্রলীগ মানে আর্দশের সংগঠন এটাই হোক আমাদের আজকের শপথ।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক ও পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ আলম মিল্টন, উপদপ্তর সম্পাদক অ্যাড. রণজিৎ রায় চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড, জাহিদুল ইসলাম রোমান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাড. হেলাল হোসেন জেলা ছাএলীগের সাবেক সভাপতি শেখ মোঃ মোতালেব, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ বি এম রেদওয়ান, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল রানা সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রবিন পাটোয়ারী সহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

Model Hospital

সমাবেশ শেষে প্রাক্তন ও বর্তমান ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে বিশাল একটি শোভাযাত্রা চাঁদপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে এবং কেক কেটে ও ৭৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ করার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী চাঁদপুরে উদযাপিত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital