শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে রাতের আঁধারে দোকানঘর দখলের চেষ্টা!

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ১২:১৯ পিএম
হাজীগঞ্জে রাতের আঁধারে দোকানঘর দখলের চেষ্টা!

হাজীগঞ্জ : চাঁদপুরে বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতে মামলা (নং- ৩৩০/২০২২ইং) বিচারাধীন থাকা অবস্থায় হাজীগঞ্জ বাজারস্থ ডিগ্রি কলেজ রোডে বেশ কয়েকটি দোকানঘর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৭ নভেম্বর) সকালে হাজীগঞ্জে কর্মরত সংবাদকর্মীদের কাছে এমন অভিযোগ করেন, ভুক্তভোগি পরিবারদের পক্ষে আতিকুর রহমান চৌধুরী। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে তিনি জানান।

মামলা সূত্রে সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভাধীন ২১৩নং হালে ৮৩নং মকিমাবাদ মৌজার বিএস ২৫০৪ খতিয়ানের অনুক‚লে হাজীগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসের ৫/১২/২০০৬ইং ৫৭০৫ নং ছাপ-কবলা দলিলটি অকার্যকর এবং বিএস ২৫০৪নং খতিয়ানটি অবৈধ ঘোষণার প্রার্থনায় পেয়েরা বেগম, শেফালী বেগম, জোহরা মোস্তাফিজ, খোদেজা বেগম, ফরিদা আক্তার, আমির হোসেন টুটুল ও গোলাম মাইন উদ্দিন জুয়েল বাদী হয়ে আদালতে মামলা করেন।

মামলায় আয়েশা বেগম, শ্যামগিরি রায়, স্বপন কুমার রায়, বিকাশ রায়, নিরঞ্জন রায়, রাধা রানী রায়, কার্তিক চন্দ্র আচার্য্য, হাজীগঞ্জ সাব রেজিষ্টার ও অতিরিক্ত জেলা প্রশাসক চাঁদপুরসহ ৯ জনকে বিবাদী করা হয়।

আতিকুর রহমান চৌধুরী জানান, উল্লেখিত বিবাদীদের সাথে সম্পত্তিগত বিরোধ থাকার কারণে বিবাদীরা নিজ ও স্থানীয় সন্ত্রাসীদের ভাড়া করে তাদের (বাদী) পরিবারের সদস্যদের প্রায় সময় হুমকি-ধমকি দিয়ে আসছে। তারা সম্পত্তিগত বিষয়টি সুষ্ঠ সমাধানের লক্ষ্যে গত ৩০ নভেম্বর আদালতে একটি মামলা দায়ের করেন। যা বিচারাধীন। বিষয়টি জানতে পেরে বিবাদীরাও হাজীগঞ্জ পৌরসভায় একটি অভিযোগ দেন। যা চলমান রয়েছে। এমনকি নালিশী ভূমির উপর ওই মোকাদ্দমা বিবাদীদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হয়েছে।

Model Hospital

অথচ আদালতে মামলা বিচারাধীন ও পৌরসভায় অভিযোগের মিমাংসা চলমান থাকা অবস্থায় শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাতে স্থানীয় সন্ত্রাসীদের ভাড়া করে সুমন চৌধুরীর নেতৃত্বে তারা (বিবাদীরা) আমাদের দখলীয় বেশ কয়েকটি দোকানঘরে জোরপূর্বক তালা ও দোকানগুলোর সামনে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করে। এ সময় আমরা বিষয়টি টের পেয়ে তাৎখনিক তাদেরকে বাধা দেই। যার ফলে তারা দোকানঘরগুলো দখল করতে পারেনি।

এরপর আমরা ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আমাদেরকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়। আতিকুর রহমান চৌধুরী বলেন, তারা আদালতকে উপেক্ষা করে এবং হাজীগঞ্জ পৌরসভাকে অবজ্ঞা করে জোরপূর্বক আমাদের দখলীয় সম্পত্তি দখলের চেষ্টা করছে। এছাড়াও স্থানীয় সন্ত্রাসীদের ভাড়া করে আমাদেরকে প্রাণনাশের হুমকি-ধমকি দিয়ে আসছে। যার ফলে আমরা নিরাপত্তাহীনতা ভুগছি।

একই সময়ে ফরিদা আক্তার ও পেয়েরা বেগম নামের মামলার দুইজন বাদী বলেন, এটি আমাদের পৈত্রিক সম্পত্তি। এখানে আমাদের দোকানঘর এবং চলাচলের পথ রয়েছে। অথচ বিবাদীরা লোকজন ভাড়া করে এনে আমাদের দোকানঘর দখল ও চলাচলের পথ বন্ধ করার চেষ্টা করে এবং আমাদের হুমকি-ধমকি দেয়। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই সু-বিচার পাওয়ার জন্য আমরা আদালত ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

এ দিকে সুমন চৌধুরীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি দূরে আছেন এবং এ বিষয়ে পরে কথা বলবেন বলে সংবাদকর্মীদের জানান। কিন্তু পরবর্তীতে তাকে ফোন দেওয়া হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন জানান, দুই পক্ষকে তাদের প্রয়োজনীয় নিজ নিজ কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য বলা হয়েছে। কাগজপত্র দেখে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital