শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে মুহাম্মাদীয়া (স.) জেনারেল শাখার উদ্ভোধন ও দোয়া

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ১২:৩২ পিএম
মতলব উত্তরে মুহাম্মাদীয়া (স.) জেনারেল শাখার উদ্ভোধন ও দোয়া

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তরের লুধুয়া রাঢ়ীকান্দি রাস্তার পাশে খাজা পাগলা ফকির এর আস্তানা নামে পরিচিত জায়গায় প্লে-পঞ্চম শ্রেণি পর্যন্ত মুহাম্মাদীয়া (স.) জেনারেল শাখার উদ্ভোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল হোসেন সিরাজী।

প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, জ্ঞান অর্জন করা ফরজ আপনার আমার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে খাজা পাগলা ফকিরের জায়গায় এই মনোরম পরিবেশে যে প্রতিষ্ঠানটি আয উদ্ভোধন হলো এখানে এলাকার কোমলমতি শিশুরা সঠিক পাঠদানের মাধ্যমে মানুষের মতো মানুষ হবে।

তিনি আরো বলেন, রাঢ়ীকান্দি-লুধুয়া আমতলা এলাকার মানুষের জন্য এই প্রতিষ্ঠানটি একটি সু-সংবাদ আপনাদের আর সন্তানদের ভালো লেখা পড়ার জন্য দূরে যাওয়ার দুশ্চিন্তা করতে হবেনা। এখানেই ভালো মানের শিক্ষক ম-লিদ্বারা পাঠদান হবে।

তিনি এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আল আমিন মাস্টারের প্রশংসা করে বলেন, আমি জেনেছি আল আমিন মাস্টার ছাত্র জীবন থেকেই এলাকায় শিক্ষাগতা করেন, তিনি অত্যন্ত মেধাবী সৎ একজন ভালে মানুষ। উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন।

Model Hospital

সার্জেন্ট (অব.) মো. লিটন, মতলব উত্তর প্রেসক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, রাঢ়ীকান্দি দাখিল মাদ্রাসা ধর্মীয় শিক্ষক মাওলানা আমিনুল হক, সমাজ সেবক মো. মুক্তার হোসেন। আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

সভাপতিত্ব করেন খাজা পাগলা ফকির প্রতিষ্ঠাতা ও পরিচালক খাজা খায়রুদ্দিন ফিরোজ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক মো. আল-আমিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital