বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৩ চোর আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩, ১:২৫ পিএম
ফরিদগঞ্জে ৩ চোর আটক

এস এম ইকবাল : ফরিদগঞ্জে ৩ চোরকে আটক করেছে পুলিশ। ৭ জানুয়ারী শনিবার রাতে। থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নানের নির্দেশে। ওসি (তদন্ত) প্রদীপ মন্ডলের সার্বিক তত্বাবধানে।

এস.আই মো. নুরুল ইসলাম ও ওবায়েদ উল্যাহ নয়ন, সঙ্গীয় ফোর্সসহ, উপজেলার (৫ নং) গুপ্টি পূর্ব ইউনিয়নের দত্রা এলাকায় অভিযান পরিচালনা করে, চিহ্নিত তিন চোরকে আটক করেন।

আটককৃতরা হলেন, মো. মরুফ হোসেন মিজি(২২) গুপ্টি পূর্ব ইউনিয়নের দত্রা এলাকার মিজি বাড়ির মোঃ মোতাহার মিজি ছেলে ও মো. নাজমুল হাসান প্রঃ নাঈম হোসেন মিজি(১৯) এইক বাড়ির মোঃ ছেরাজুল হক মিজির ছেলে এবং মো. রাকিব হোসেন(২৬) একই এলাকার কবিরাজ বাড়ির মোঃ শাখাওয়াত হোসেনের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, চিহ্নিত তিন চোরকে আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত চুরির মামলা দায়ের করে আদালকে প্রেরন করা হয়েছে।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital