বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে চোরাই স্বর্ন কিনে ২ ব্যবসায়ী শ্রী ঘরে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩, ১২:৩১ পিএম
ফরিদগঞ্জে চোরাই স্বর্ন কিনে ২ ব্যবসায়ী শ্রী ঘরে

এস এম ইকবাল : কিনেছেন স্বর্ন। অতঃপর আসামী হয়ে ২ ব্যবসায়ী শ্রী ঘরে। ফরিদগঞ্জে চোরাই স্বর্ন কিনার অপরাধে দুই স্বর্ন ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃত স্বর্ন ব্যবসায়ীরা হলেন, ফরিদগঞ্জ বাজারের ভাই ভাই শিল্পালয়ের স্বত্তাধিকারী শ্যামল চন্দ্র দাস(৪২) এবং ফ্যাশন শিল্পালয়ের স্বত্তাধিকারী শ্রী রাম চন্দ্র দাস(৩৫)।

পুলিশ সূত্রে জানাযায়, গত ১৬ ডিসেম্বর উপজেলার উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের দত্রা এলাকার ডাইন ভূঁইয়া বাড়ির মিলন ভূঁইয়ার বসত ঘরে চুরির ঘটনা ঘটে। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিলন ভূঁইয়া।

এরপর, ফরিদগঞ্জ থানা পুলিশের এস.আই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ৬ জানুয়ারী শনিবার রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের দত্রা এলাকা থেকে তিন চোরকে আটক করেন। আটকের পর চোরদের ব্যাপক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনার সত্যতা স্বীকার করে। এসময় চুরি করা স্বর্ন, রুপা ফরিদগঞ্জ বাজারের ২ স্বর্ন ব্যবসায়ীর কাছে বিক্রয় করেন বলে জানায় তারা।

পরবর্তীতে চোরদের তথ্য মতে, দুই স্বর্নের দোকানিকে গ্রেফতার করে জিজ্ঞাসা করলে দোকানিরাও স্বর্ন ক্রয়ের কথা স্বীকার করেন এবং চোরাইকৃত স্বর্ন উদ্ধার করে পুলিশ।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, ফরিদগঞ্জ বাজারের দুই স্বর্ন ব্যবসায়ীকে চোরাইকৃত স্বর্ন কেনার অপরাধে নিয়মিত মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।

উল্লেখ্যঃ ৬ জানুয়ারী শনিবার তিন চোরকে আটক করে পুলিশ। আটককৃত চোররা হলো, মো. মরুফ হোসেন মিজি(২২) গুপ্টি পূর্ব ইউনিয়নের দত্রা এলাকার মিজি বাড়ির মোঃ মোতাহার মিজি ছেলে ও মো. নাজমুল হাসান প্রঃ নাঈম হোসেন মিজি(১৯) এইক বাড়ির মোঃ ছেরাজুল হক মিজির ছেলে এবং মো. রাকিব হোসেন(২৬) একই এলাকার কবিরাজ বাড়ির মোঃ শাখাওয়াত হোসেনের ছেলে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital