শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের চৌরাঙ্গা গ্রামে এক কৃষকের ২ গরু চুরি : পরিবারে কান্নার রোল

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩, ১:৩০ পিএম
ফরিদগঞ্জের চৌরাঙ্গা গ্রামে এক কৃষকের ২ গরু চুরি : পরিবারে কান্নার রোল
এস. এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের চৌরাঙ্গা গ্রামের দরিদ্র কৃষক নুরুল ইসলাম (নুরু) খানের ২ টি গরু ৭ জানুয়ারী শনিবার দিবাগত রাতে গোয়ালঘর থেকে চুরি হয়েছে। চুরি হওয়া গরুর মধ্যে একটি গাভী ও একটি ষাঁড় রয়েছে।
এর আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টকা। নুরু খানের একমাত্র সম্বল ২ টি গরু চুরি হওয়ায় পরিবারে চলছে কান্নার রোল। এ ঘটনায় বাকরুদ্ধ হয়ে যায় পুরো পরিবার।
এ ব্যাপারে নুরু খান কান্না জড়িত কন্ঠে জানান, ধারদেনা ও অনেক কষ্ট করে গরু কিনে লালন-পালন করে বড় করেছি। ফজরের নামাজের সময় ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি একটি গরুও নেই। আমার সব আশা শেষ হয়ে গেলো। আমার গোয়াল আজ শূন্য। গোয়ালের দিকে তাকালেই কান্না আসে। স্থির থাকতে পারিনা। আমি এখন দিশেহারা।
এলাকাবাসী জানায়, ইতোপূর্বে  রাত একই গ্রামের আব্দুর রাজ্জাক কালুর গোয়ালঘর থেকে ৩ টি গরু চুরি হয়ে যায়।
গরু চুরির ঘটনাটি কৃষক পরিবারের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মহসিন হোসেনকে অবহিত করেছেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, গরু চুরির ঘটনা আমি অবগত নই, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital