বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে যুবককে কুপিয়ে যখম, আটক-১

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ১:২৩ পিএম
ফরিদগঞ্জে যুবককে কুপিয়ে যখম, আটক-১

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে রিপন হোসেন (৩৮) নামে যুবককে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।

৯ জানুয়ারী সোমবার উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর গ্রামে এ ঘটনা ঘটে। রিপন হোসেন লড়াইরচর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

জানাযায়, লড়াইরচর গ্রামের রিপন হোসেনের সাথে একই গ্রামের রাসেল তপাদার (৩৮), লেদু মিয়া তপাদার (৬৫), শফিক চাঁন গাজী (৬০) ও সাইফুল চাঁন গাজী (৩৬) এর বিরোধ ছিলো। সোমবার দুপুরে রিপন তপদার বাড়ির সামনে দিয়ে আলীগঞ্জ বাজারে যাচ্ছিল। এসময় রাসেলসহ ৬ থেকে ৭ জন ধারালো অ¯্রদিয়ে রিপনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কোপাতে থাকে।

পরে রিপনের ডাক চিৎকারে আশপাশের লোকজন রিপনকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে রিপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Model Hospital

এ ঘটনায় একইদিন রাতে রিপনের স্ত্রী আঁখি বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
রিপনের স্ত্রী আঁখি জানান, রাসেলগংরা আমার স্বামীকে ধারালো অ¯্র দিয়ে হত্যার উদ্যেশে মাথায়, দুই হাতে ও পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে প্রায় ১৫টি কোপ দিয়েছে। আমার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করছি।

তবে কি কারনে রাসেল আপনার স্বামীকে কুপিয়েছে জানতে চাইলে তিনি জানান, রাসেলের সাথে আমার স্বামীর কোন ধরনের বিরোধ ছিল না। তবে রাসেলের ঘর থেকে পুলিশ ইতোপূর্বে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। রাসেলের স্ত্রী ওই মামলায় জেল খেটেছে এবং ওই মাদক মামলায় আমার স্বামী সাক্ষী ছিলো। আর শফিকদের সাথে আমাদের সম্পত্তিগত বিরোধ রয়েছে। তার জন্য উভয়ে জোটগত ভাবে আমার স্বামীর উপর হামলা চালায়।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এস আই নুরুল ইসলাম জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে রাতেই শফিক চাঁন গাজীকে আটক করি।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অপিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের আটকের জন্য পুলিশ তৎপর রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital