শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ট্রাক কেড়ে নিল প্রতিবন্ধী শিশু শামীমের প্রাণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৫:১৭ পিএম
শাহরাস্তিতে ট্রাক কেড়ে নিল প্রতিবন্ধী শিশু শামীমের প্রাণ

মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে বেপরোয়া ট্রাকে পিষ্ট হয়ে প্রাণ হারালো আব্দুল শামীম (১২) নামে এক প্রতিবন্ধী শিশু।

বুধবার(১১-জানুয়ারি) দুপুরে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপির গঙ্গারামপুর গ্রামের মানিকের বাড়ির রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর পরিবার, পুলিশ স্থানীয় সূত্র জানায়, উপজেলার রায়শ্রী উত্তর ইউপির খামপাড় গ্রামের আব্দুল সাত্তারের প্রতিবন্ধী পুত্র শামীম পার্শ্ববর্তী ইউপির উল্লাশ্বর গ্রামের পাইকপাড়া তার নানার গাজী বাড়িতে বসবাস করত। ওইদিন শিশু শামীম স্থানীয়দের ব্যাটারি চালিত একটি অটো যোগে গ্রামে ঘুরতে বের হয়। ওই সময় সে গঙ্গারামপুর মানিকের দোকানের নিকট পৌঁছালে একই সড়কে পূর্ব দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা একটি আইসার ট্রাক নং ঢাকা মেট্টো – ড-১১-৬৩০৪ অটো টিকে বেপরোয়া গতিতে ধাক্কা দেয়। এতে অটোটি দুমড়ে মুছরে শিশু শামীম রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা ও তার স্বজনরা শিশুটিকে লাকসাম উপজেলার নাসা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা প্রেরণ করে। কুমিল্লা নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি প্রাণ হারায়।

Model Hospital

এ দুর্ঘটনার সংবাদ চারদিকে চাউর হলে শাহরাস্তি খিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার সরকার (এ এস আই) আব্দুল কুদ্দুস ঘটনাস্থলে উপস্থিত হলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ আসে ।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আইনি প্রক্রিয়া অনুসরণ করে শিশুটির মরদেহ তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে। উল্লেখ্য , এর পূর্বে গত সোমবার সন্ধ্যায় মুদাফফরগঞ্জ চিতোষী সড়কে শাহরাস্তি উপজেলার বেরনাইয়া হাজী বাড়ির রাস্তায় ইটা বোঝাই পিকআপ গাড়ি চাপায় পিষ্ট হয়ে দ্বীন মোহাম্মদ নামে (৪) বছরের এক শিশুর মৃত্যু হয়।

তারপরের দিন মঙ্গলবার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলা রসুলপুর এলাকায় বোগদাদ বাসের সঙ্গে মোটরসাইকেল আরোহী ছাত্র-শিক্ষকের মৃত্যু হয়। নিহত জাহিদ হোসেন (২৫) শাহরাস্তি উপজেলার দক্ষিণ নোয়াপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র। তিনি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক।

নিহত আরেকজন জাবেদ হোসেন কুমিল্লার লাকসাম উপজেলার দামতিয়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। পেশায় একজন ছাত্র।

গত ৩ দিনে বেপরোয়া বাস ও ট্রাক দানবের আগ্রাসনে ৪ টি তাজা প্রাণ ঝরলো সড়কে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital