শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ইয়াবাসহ ১৯ মামলার আসামী গ্রেফতার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ২:০৮ পিএম
ফরিদগঞ্জে ইয়াবাসহ ১৯ মামলার আসামী গ্রেফতার

এস এম ইকবাল : ফরিদগঞ্জে ১৯ মাদক মামলার আসামী মোঃ আলমগীর হোসেন (প্রঃ মোহাম্মদ আলী ৪১)কে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

১৪ জানুয়ারী শনিবার রাতে থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নানের নির্দেশে। এস.আই সেলিম মিয়া ও এ.এস.আই মোহাম্মদ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ। বালিথুবা (পূর্ব) ইউনিয়নের দেইচর এলাকায় অভিযান পরিচালনা করে। ১৯ মাদক মামলার আসামী ও মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন প্রঃ মোহাম্মদ আলী (৪১)কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন প্রঃ মোহাম্মদ আলী বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের মদনের গাঁও এলাকার -মোঃ মতিন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানযায়, মাদক ব্যবসায়ী মোঃ আলমগীরের বিরুদ্ধে অ¯্র ও মাদক আইনে ১৯টি মামলা রয়েছে এবং বর্তমানে ০৫টি জিআর গ্রেফতারী পরোয়ানাও রয়েছে।

Model Hospital

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান জানান, ১৯ মাদক মালার আসামীকে ইয়াবাসহ গ্রেফতার করে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital