বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৩:২০ পিএম
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত  সংগঠনের নিজস্ব কার্যালয় শহরের মুক্তিযোদ্ধা সড়কস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি।
সভার শুরুতে কার্যনির্বাহী সদস্য মনির হোসেন ও গীতা পাঠা করেন মহিলা সম্পাদিকা সাবিত্রী রাণী ঘোষ। প্রথমেই কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরন করে নেন।
সভায় নবগঠিত কমিটির আগামী ৬ মাসের কর্ম পরিকল্পনা, অভিষেক, বার্ষিক বনভোজন, বিভিন্ন উপজেলা সাংবাদিকদের সাথে মতবিনিময়, শীতার্থদের মাঝে কম্বল বিতরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সহ-সভাপতি শওকত আলী, মোঃ মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক বোরহান উদ্দিন ডালিম, যুগ্ম সম্পাদক এম.এ. লতিফ, সাংগঠনিক সম্পাদক কে.এম. মাসুদ, মোঃ রফিকুল ইসলাম বাবু, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশিক বিন রহিম, সাংস্কৃতিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, ক্রীড়া সম্পাদক শেখ শরীফ আহমেদ, প্রচার সম্পাদক শ্যামল সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অমরেশ দত্ত জয়, লাইব্রেরী সম্পাদক মোঃ মনির হোসেন, আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, আন্তর্জাতিক সম্পাদক নূর মোহাম্মদ খান, সমাজ কল্যান সম্পাদক সিগমা আহসান কনক, কার্যকরী নির্বাহী সদস্য ইফতেখারুল আলম মাছুম, শ্যামল চন্দ্র দাস, মোঃ জাহাঙ্গীর হোসেন, আনিছুর রহমান সুজন, এম.এম. কামাল, শাহ আলম খান, মোঃ আলমগীর হোসাইন, মোঃ জাবেদ হোসেন প্রমুখ।
আলোচনা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত কার্য নির্বাহী পরিষদের সকল সদস্যদের মাঝে ক্লাবের নতুন বছরের ক্যালেন্ডার সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, কোন চাপ বা কারো ছা পোষা হয়ে সাংবাদিকতা করবে না জেলা সাংবাদিক ক্লাবের সাংবাদিকরা। মুক্ত স্বাধীন নিরপেক্ষতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে লিখবে এবং এটাই এই সংগঠনের মূল কথা। এর বাইরে সকল সামাজিক কর্মকাণ্ডে তারা সবসময় জড়াবে। রাষ্ট্র ও সমাজের ইতিবাচক কাজগুলো সবাই করবে। কারো প্রতি কোন বৈরীতা নয়, সম্পর্ক হবে সৌহার্দ্যর। সর্বোপরি সাহসের সাথে সাংবাদিকতা ও সংগঠনের কাজ করতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital