শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আগামী ৪১ সালে স্মার্ট উন্নত সমৃদ্ধশালী দেশ হবে বাংলাদেশ; মেজর রফিকুল ইসলাম বীর উত্তম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৩:৫৫ পিএম
আগামী ৪১ সালে স্মার্ট উন্নত সমৃদ্ধশালী দেশ হবে বাংলাদেশ; মেজর রফিকুল ইসলাম বীর উত্তম
মো. মাসুদ রানা : শাহরাস্তিতে ৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪-জানুয়ারি) সকালে শাহরাস্তি উপজেলা প্রশাসন, এলজিইডি তত্ত্বাবধানে উপজেলা আলীগের আয়োজনে ধামরা হতে ফেরুয়া সড়ক (ভায়া ক্বারী বেলায়েত সাহেবের মাদ্রাসা) রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন, দুপুর ১১ টায় চাঁদপুর ফ্যাসিলিটিজ প্রকৌশল অধিদপ্তরের  তত্ত্বাবধানে নরিংপুর উবি’র নতুন ভবন, দুপুর ১২.৩০ চিতোষী ডিগ্রী কলেজের চারতলা ভীত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবন, বিকাল ৪টায় সূচিপাড়া উবি’র চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়।
ওইদিন সূচীপাড়া দক্ষিন ইউপি আ’লীগের সভাপতিত্ব আবুল বাসার,সাবেক ইউপি  চেয়ারম্যান  গোলাম মোস্তফা, চিতোষী ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সূচিপাড়া উবি’র প্রধান শিক্ষক  মো. হাবিব উল্লাহর সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসেবে এ সকল অবকাঠামো প্রকল্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি জনসভা গুলোতে বক্তব্য বলেন, সমগ্র বাংলাদেশের মধ্যে হাজীগঞ্জ শাহরাস্তি সংসদীয় আসন ব্যাপক উন্নয়ন হয়েছে। যেটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলিষ্ঠ নেতৃত্বে। এই উন্নয়ন ধারা অব্যাহত থাকলে আগামী ৪১ সালে  স্মার্ট উন্নত সমৃদ্ধশালী একটি বাংলাদেশ পাবে আগামী প্রজন্ম।
হাজীগঞ্জ শাহরাস্তির যত মেগা প্রকল্প হয়েছে তার বেশিরভাগই তিনি সম্পাদন করেছেন । যার মধ্যে হাজীগঞ্জে শাহরাস্তির ডাকাতিয়া নদীর উপর ৯টি ব্রিজ, ৭শ’ ব্রিজ কালভার্ট,৬ থেকে ৭শ’স্কুল কলেজ মাদ্রাসা ভবন,প্রথম শ্রেণীর পৌরসভা সহ উন্নয়ন ফিরিস্তি তুলে ধরেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন ভৌত অবকাঠামো দিয়ে শিক্ষিত হওয়া যায় না,শিক্ষিত হতে হলে এ সুবিধাকে কাজে লাগিয়ে লেখাপড়া করে মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে  হয়।
এছাড়া তিনি ছাত্রদের লেখাপড়া নষ্ট করে ছাত্র রাজনীতিকে প্রাধান্য না দেওয়ার পরামর্শ প্রদান করেন। দলীয় রাজনীতি প্রসঙ্গে তিনি সকল ভেদাভেদ ভুলে এক কাতারে সকলকে সামিল হয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে মসনদে পাঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।এছাড়া চারটি  প্রকল্পের আলোচনা সভার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য সম্পন্ন করেন।
এ সময় বিশেষ অতিথি  ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  নাসরিন জাহান চৌধুরী শেফালী,শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ,শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান,চিতোষী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়া, সূচীপাড়া  ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির ভূঁইয়া, সাংসদের একান্ত সহকারি মশিউর রহমান শাহীন, পৌর আ’লীগের  সভাপতি আহসান মঞ্জরুল ইসলাম জুয়েল,চেয়ারম্যান আলম বেলাল, ইউপি চেয়ারম্যান  মাহতাব উদ্দিন হেলাল, লায়ন হামিদুর রহমান, দক্ষিন সূচীপাড়া উবির প্রধান শিক্ষক আব্দুল  সালাম, আলীগ নেতা খিজির হায়দার, ইউপি আ’লীগের সভাপতি মনিরুজ্জামান আনসারী, সাধারণ সম্পাদক মো. মাসুদ আলম পাটঃ, নজরুল ইসলাম স্বপন, অভিবাবক সদস্য আবু ইউছুফ মিলন, শিক্ষক আবুল হাসান সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া চারটি জনসভায় উপজেলা আওয়ামী লীগ, ইউপি, ওয়ার্ড পর্যায়ের এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কলেজ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সুশীল সমাজের ব্যক্তিবর্গ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital