বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ থেকে দুই হাজার নেতাকর্মী নিয়ে টুঙ্গীপাড়ায় মনোনয়ন চাইলেন গাজী মাঈনুদ্দিন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৪:৫০ পিএম
হাজীগঞ্জ থেকে দুই হাজার নেতাকর্মী নিয়ে টুঙ্গীপাড়ায় মনোনয়ন চাইলেন গাজী মাঈনুদ্দিন

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ থেকে প্রায় দুই হাজার নেতাকর্মীকে টুঙ্গীপাড়া নিয়ে আগামি দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন চাইলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন।

শনিবার (১৪ জানুয়ারী) বেলা ২ টার দিকে শতাধীক মুক্তিযোদ্ধা, দলীয় দুই সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি মনোনয়ন প্রত্যাশী হিসাবে তাঁর নাম ঘোষণা করেন। তাকে সমর্থন করে পাশে থাকার ঘোষণা দেন তৃণমূলের নেতৃবৃন্দ।

শনিবার ভোররাতে মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মী এবং সংবাদকর্মীদের নিয় অর্ধশতাধিক গাড়িযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দ্যেশ্যে রওনা দেন। বেলা আড়াইটার দিকে পৌছে পুষ্পস্তবক অপর্নের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বঙ্গবন্ধুসহ সপরিবারের আত্মার মাগফেরাত, দেশ ও জাতীর সমৃদ্ধিসহ নিজ নির্বাচনী এলাকা হাজীগঞ্জ-শাহরাস্তির মঙ্গল কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Model Hospital

উল্লেখ্য, গাজী মাইনুদ্দিন আওয়ামী লীগের একজন পরিক্ষিত কর্মী। তিনি তৃণমূলের রাজনীতিতে শক্ত ভীত গড়েছেন। তিনি শেখ রাসেল স্মৃতি সংসদসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। যে পদে তিনি হ্যাট্রিক (তিনবার) করেছেন।

সর্বোপরি গাজী মাইনুদ্দিন একজন জনপ্রিয় নেতা। তিনি তাঁর রাজনৈতিক দায়িত্ব পালনকালে জাতীয় সংসদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচনসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের নির্বাচিতকরণে কাজ করেছেন।

যার ফলে বর্তমান সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং উপজেলার ১২টি ইউনিয়নের মধ্য ৯টি ইউনিয়নে দলীয় প্রার্থীরা জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে গাজী মাইনুদ্দিন বলেন, সাধারণ মানুষ আর দলের নেতাকর্মীরাই আমার ভরসাস্থল। তাদের আশা-আকাঙ্খা ও চাহিদার কারণে আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতার ঘোষণা দিয়েছি। সংসদে যেতে পারলে এলাকার উন্নয়ন করতে পারবো। দলের প্রতি বিশ্বাস এবং আস্থা রেখেই প্রচারণা শুরু করেছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করে রাজনীতি করি না। চেষ্টা করেছি, তাই নিজের যোগ্যতা বলে মানুষের কাছাকাছি যেতে পেরেছি। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সীমানা বাড়াতে চাই। সেজন্য মনোনয়ন চাইবো। কেন্দ্রীয় সিদ্ধান্ত এবং দলীয় সভানেত্রী যে সিদ্ধান্ত দিবেন, তা মাথা পেতে নিবো।

এ সময় তিনি আরো বলেন, আশা করি মনোনয়ন পেলে সকল প্রতিকূলতা পার করে বিজয়ী হতে পারবো। তবে আজকে থেকে আমার এ মিশন শুরু করলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital