বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ২:১৪ পিএম
কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে দোকান পুড়ে ছাই
মোঃ রাছেল, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের নাহারা মোড় এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে দোকানে থাকা নগদ টাকা, ৩ টি ফ্রিজ ও দোকানে মালামালসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ফারুক ভ্যারাইটিজ স্টোরের মালিক সুমন মিয়া দাবী করেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নাহারা মোর এলাকায় শনিবার মধ্যরাতে ফারুক ভ্যারাইটিজ স্টোর দোকান অগ্নিকান্ডের ঘটনা ঘটে।  দোকানের মালিকের মা মধ্যরাতে দোকানে আগুন দেখতে পায় । আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। ততক্ষনে দোকানে থাকা নগদ টাকা ও মালামাল পুড়ে যায়।
ব্যবসায়ী সুমন মিয়া জানান, আমি বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে দীর্ঘদিন ধরে সততার সাথে ব্যবসা করে আসছি । আমার ব্যবসার সফলতা দেখে ঈর্ষান্বিত হয়ে শনিবার রাতে পূর্ব শত্রুতার জের ধরে কে বা কাহারা দোকানের নিচ দিয়ে ছালা ও ফোমের মধ্যে জ্বালানি তৈল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আমি এখন নিঃশ্ব হয়ে পথে দাড়িয়েছি। আমি অগ্নিকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
খবর পেয়ে কচুয়া থানার সেকেন্ড অফিসার মো. নাজিম উদ্দিনসহ অন্যান্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital