বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়ায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে মারকাযুস সুন্নাহ আল-ইসলামী মাদরাসার উদ্বোধন 

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ১:৪৪ পিএম
মহামায়ায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে মারকাযুস সুন্নাহ আল-ইসলামী মাদরাসার উদ্বোধন 
মাসুদ হোসেন : আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে সৎ, যোগ্য ও  আদর্শ জাতি গঠনের অঙ্গীকার নিয়ে চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় সদ্য প্রতিষ্ঠিত ‘মারকাযুস সুন্নাহ আল-ইসলামী মাদরাসার শুভ উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারী) বিকেলে মহামায়া পশ্চিম বাজার সালাউদ্দিন মার্কেট মাদরাসা সংলগ্ন মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উজানীর পীরে কামেল আল্লামা আশেক এলাহী দাঃ বাঃ এর প্রধান পৃষ্ঠপোষকতায় সদ্য প্রতিষ্ঠিত মাদরাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আল জামিয়াতুল ইসলামীয়া সামছুল উলুম মহামায়া মাদরাসার নায়েবে মোহতামিম শাইখুল হাদিস আল্লামা তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দাউদকান্দি বায়নগর মাদরাসার পরিচালক শাইখুল হাদীস আল্লামা আনোয়ার উল্লাহ দাঃবাঃ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মান্দারী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল হাই ফারুকী।
লোধেরগাঁও আল কারীম মাদরাসার মুহতামিম মাওলানা আবদুর রহমান নূর এর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি হোসাইন আহমাদ রাহমানী, প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা হোসাইন আহমাদ আল মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, সমাজসেবক আব্দুর সাত্তার বেপারী, মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন বেপারী। আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন মহামায়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা আব্দুল্লাহ আল মামুন দাঃবাঃ, মাওলানা ইদ্রিস। এসময় এলাকার সুধীজন ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital