শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ১:৪৯ পিএম
হাইমচরে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : চাঁদপুর হাইমচরে উপজেলা বিএনপির আয়োজনে বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারী সোমবার সকালে হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে ১০ দফা দাবি ও বিদ্যুতের মূল্য কমানোর দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে একে একে মিছিলযোগে জড়িত হয়। পরে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যাহ এর নেতৃত্বে বিশাল মিছিল উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে কাটাখালী রোর্ডে এসে উপজেলা বিএনপির সভাপতি আমিনউল্লাহ বেপারীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা এই আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। এবং প্রয়োজনে শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাবো। ভোট চুরি বন্ধ করে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করবো। আমরা এই ফ্যাসিবাদী সরকারকে খুব শীঘ্রই ক্ষমতা থেকে হটাবো ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী ঢালী, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, দক্ষিণ ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মোঃ বিল্লাল হোসেন আখন, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক বাবুল, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, সদস্য সচিব আবদুল মান্নান আখন, উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফজলুর রহমান আকাশ, যুগ্ন আহ্বায়ক সোলাইমান মিয়া, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফয়সাল আহাম্মদ আখন, সদস্য সচিব মোঃ মিলাদ মাঝি, হাইমচর সরকারি মহাবিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক সবুজ হোসাইন, সদস্য সচিব আহসান হাবিব, উত্তর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন মিয়া, সাধারন সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান গাজী, আলগী দক্ষিন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হুমায়ুন কবির লিটন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেজরসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital