শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ১:২৯ পিএম
মতলব উত্তরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 
মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, শিক্ষার একটি অংশ খেলাধুলা। তাই শিক্ষার পাশাপাশি খেলাধুলা করতে হবে। তাহলে মনমানসিকতা ভালো ভালো থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার পাশাপাশি খেলাধুলার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করছেন। প্রতি মৌসুমে জাতীয় পর্যায়ে খেলাধুলা আয়োজন করেছেন।
তিনি আরও বলেন, উন্নয়নের জন্য বিশ্বের মধ্যে বাংলাদেশকে এক নামে পরিচিত। এটা শুধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে। তাই আসুন আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়তে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও ওটারচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান।
আরো বক্তব্য রাখেন, বদরপুর আদমিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মিজানুর রহমান, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital