বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য জসিমের জনাজা দাফন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৪:০৯ পিএম
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সদস্য জসিমের জনাজা দাফন সম্পন্ন

এস এম ইকবাল: ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক ইউপি সদস্য, দৈনিক চাঁদপুর কন্ঠের ফরিদগঞ্জ প্রতিনিধি জসিম উদ্দীন মিয়াজী (৪৮) আর আমাদের মাঝে বেঁচে নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৮ জানুয়ারি রাতে ৩ ঘটিকার সময় টঙ্গীর নিজ বাসায় স্টোক করেন। পরে পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ২ মেয়ে, স্ত্রী রেখে যান।

জসিম উদ্দিন মিজি ২০০৭ সাল থেকে চাঁদপুর কন্ঠ পত্রিকার প্রতিনিধি হয়ে কাজ করতেন। এছাড়া তিনি ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দুইবারের সফল মেম্বার ছিলেন। ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও বহু সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি।

উল্লেখ্য, জসিম উদ্দিন মিজি গত এক বছর আগে থেকে ঢাকায় থাকতেন। তিনি দীর্ঘদিন হার্ট দুর্বলতা এবং ডায়াবেটিস সমস্যায় ভুগছিলেন।

Model Hospital

বুধবার দুপুর ২টার সময় বালিথুবা সামছুলিয়া অদুদিয়া দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ পড়া হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, জেলা আওয়ামীলীগের স্বাস্থ ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহম্মদ মজুমদার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান লিটন, ২নং বালিথুবা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.হারুনুর রশিদসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ।

জসিম উদ্দিনের মৃত্যুতে ফরিদগঞ্জ প্রেসক্লাব গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। এছাড়া ফরিদগঞ্জ লেখক ফোরাম ও সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনও শোক প্রকাশ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital