বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে সড়ক দূুর্ঘটনায় শিশু নিহত ও আরেক কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ৪:১৭ পিএম
হাইমচরে সড়ক দূুর্ঘটনায় শিশু নিহত ও আরেক কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে কাভার্ড ভ্যানের চাপায় সড়ক দূর্ঘটনায় ৭ বছর বয়সের এক শিশু নিহত ও ১৫ বছর বয়সের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। দূর্ঘটনায় নিহত রাকিব হাইমচর উপজেলা আলগী দক্ষিন ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের রুবেল পাটওয়ারীর একমাত্র সন্তান।
১৮ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় তার বাড়ির সামনের সড়কেই এ দূর্ঘটনাটি ঘটে। সন্ধ্যা ৬টায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন একই ইউনিয়নের পশ্চিমচরকৃষ্ণপুর গ্রামের তার নানার বাড়িতে। মৃত নাহিদ নারায়নগঞ্জ একটি উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেনীর ছাত্র ছিলেন। তার বয়স ছিল (১৫)। একই দিনে এক ঘন্টার ব্যবধানে দুটি দূর্ঘটনায় হাইমচর উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
জানাজায়, হাইমচর উপজেলার চরভাঙ্গা গ্রামে কালাচকিদার মোড় সুলতান ডাক্তারের একই বাড়ির রুবেল পাটওয়ারীর একমাত্র ছেলে রাকিব বাড়ির পাশের দোকান থেকে রাস্তা পাড় হওয়ার সময় চাঁদপুর-চরভৈরবী হাইওয়ে সড়কে চরভৈরবী থেকে আসা বাংলাদেশ ট্রান্সফোর্ট এজন্সেী  কাভার্ড ভ্যানটি চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। স্থানীয় লোকজন গাড়ীর ড্রাইভারকে আটক করে শিশুটি হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আটককৃত ড্রাইভারকে আটক করেন হাইমচর থানা পুলিশ এবং কাভার্ড ভ্যানটি হাইমচর থানা হেফাজতে নিয়ে আসা হয়।
অপরদিকে উপজেলার পশ্চিমচরকৃষ্ণপুর গ্রামের সোনা মিয়া বেপারী বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন নাহিদ। সন্ধ্যা ৬ টায় তার খালা ঘরের দরজা বন্ধ দেখে সে নহিদকে ডাকতে থাকে। ভিতর থেকে কোন সাড়া শব্দ না পাওয়ায়। সে তার ননদের ছেলেকে ডেকে এনে ঘরের দরজা ভেঙ্গে দেখেন ঘরের ফ্যানের সাথে গামছা বেঁধে গলায় ফাঁস দিয়ে জুলে আছে। তিনি তাকে ফাঁস থেকে নামিয়ে হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সড়ক দূর্ঘটনায় নিহত শিশু ও আত্মহত্যা করা কিশোরের লাস হাইমচর থানা পুলিশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।
হাইমচর থানা অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন জানান, আমরা সড়ক দূর্ঘটনা ও আত্মহত্যার বিষয়টি জানতে পেরেছি। কাভার্ড ভ্যান ও গাড়ির ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে এসেছি। লাস দুটিকে ময়নাতদন্ত করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে। দুটি ঘটনাই বিস্তারিত ভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital