শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে জমকালো আয়োজনে ‘এসএটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ১:৪০ পিএম
চাঁদপুরে জমকালো আয়োজনে ‘এসএটিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিজস্ব প্রতিবেদক : সাফল্য ও অগ্রযাত্রার সিঁড়ি বেয়ে ১১ বছরে পদার্পণ করল দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এসএটিভি’। সুদীর্ঘ এ পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ আর মানসম্মত অনুষ্ঠান প্রচার করে ইতোমধ্যে দর্শক-হৃদয়ে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ এইচডি চ্যানেল ‘এসএটিভি’।
সারাদেশের ন্যয় চাঁদপুরেও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘এসএটিভির’ ১১তম জন্মদিন উদযাপন হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় এ উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।
‘এসএটিভির’ চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল ইমরান শোভন, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, সহ-সভাপতি শাহাদাত হোসেন শান্ত, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, প্রেসক্লাবের প্রচার ও দপ্তর সম্পাদক একে আজাদ, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক মো. জাকির হোসেন।
বক্তারা বলেন, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ‘এইচডি চ্যানেল এসএটিভি ১১ বছরে পদার্পণ করছে। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ১১ বছর অত্যন্ত সাফল্যের সাথে এসএটিভি বস্তুনিষ্ঠ সংবাদ ও বিনোদনমুলক অনুষ্ঠান পরিবেশন করে আসছে। এর মধ্য উল্লেখযোগ্য হল অনুসন্ধানমূলক অনুষ্ঠান খোঁজ, রাজনৈতিক বিশ্লেষনধর্মী অনুষ্ঠান, বিষয়ভিত্তিক অনুষ্ঠান ‘লেট এডিশন’সহ ব্যতিক্রমধর্মী বিভিন্ন অনুষ্ঠান। আমরা আশা করব আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।
বক্তারা আরো বলেন, এসএটিভির চাঁদপুর প্রতিনিধি মনিরুজ্জামান বাবলু একজন কর্মদক্ষ এবং পরিশ্রমি সাংবাদিক। একজন লেখক ও ভালো সাংবাদিক এ চ্যানেলটির জেলা প্রতিনিধি হওয়ায় আমরা চাঁদপুরের ভিন্নধর্মী কিছু সংবাদ দেখছি। আমরা চ্যানেলটির আরো সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানে বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মুহাম্মদ মাসুদ আলম, নিউজ টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি খোকন কর্মকার, এখন টিভির জেলা প্রতিনিধি তালহা জুবায়ের, এনটিভির জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি সুজন, সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বিশেষ প্রতিবেদক শওকত করিম, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক আশিক বিন রহিম ও দৈনিক চাঁদপুর বার্তার স্টাফ রিপোর্টার এএম সাদ্দাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।