শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সংগঠনকে আরও গতিশীল করতেই সাংগঠনিক সম্পাদক প্রার্থী হয়েছি : রাসেল খান

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৩:২৫ পিএম
সংগঠনকে আরও গতিশীল করতেই সাংগঠনিক সম্পাদক প্রার্থী হয়েছি : রাসেল খান

সজীব খান : চট্রগ্রাম ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস (সিএন্ডএফ) কর্মচারী ইউনিয়ন (সিবিএ ২৩৪) এর ত্রি-বার্ষিক নির্বাচনে মিল্টন-শাহ আলম-মোশারফ-জাহাঙ্গীর প্যানেল থেকে এবার সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নিচ্ছেন মল্লিক ট্রেডার্সে কর্মরত মোঃ রাসেল খান।

এর আগেও গত দুইবার এ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে তিনি দুইবার যুগ্ম-বন্দর বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই প্যানেল থেকে নির্বাচিত হয়ে তিনি বর্তমানে বন্দর বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

১৯৯৭ সালে সিএন্ডএফ ক্যারিয়ার শুরু করা রাসেল খান সহকর্মীদের সুখে-দুঃখে সবসময় পাশে ছিলেন বলেই প্রতিটি নির্বাচনে জেতার অনন্য নজির স্থাপন করতে পেরেছেন। তিনি এটাকে সহকর্মীদের আস্থা ও ভালবাসার প্রতিফলন বলে দাবি করছেন।

প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে সদস্য পদে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়ে প্রথমবারেই নির্বাচিত হয়ে সহকর্মীদের পাশে থেকে সেবা করে যাওয়া মোঃ রাসেল খান এবার সাংগঠনিক পদে প্রার্থী হয়েছেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতেই তার নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়া বলে দাবি করেছেন তরুণ এ পেশীজীবী নেতা রাসেল খান।

Model Hospital

“মোরগ“ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া রাসেল খান বলেন, আমি সিএন্ডএফ ভাইদের কাছে একজন পরীক্ষীত সহকর্মী। কাস্টম-বন্দর তথা পেশাগত, পারিবারিক ও ব্যক্তিগত যেকোনো প্রয়োজনে আমি সকলের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ফলশ্রুতিতে তারা কখনও আমাকে বিমুখ করেননি।

রাসেল খান বলেন, এবারও ভোটাররা আমাকে “মোরগ“ মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করবেন ইনশাল্লাহ। জয়-পরাজয় কোনো বিষয় না। অতীতেও সংগঠনের প্রয়োজনে, সহকর্মীদের প্রয়োজন পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো কথা দিলাম।

রাসেল খান “মিল্টন-শাহ আলম-মোশারফ-জাহাঙ্গীর“ প্যানেলের সবাইকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী বুধবার (২৫ জানুয়ারী) বন্দর রিপাবলিক ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রায় ৭হাজার ২শ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে তিন বছরের জন্য নেতা নির্বাচিত করবেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।