শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে আবাদি জমির টপ সয়েলের মাটি কাটায় অভিযুক্তদেরকে অর্থদণ্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৪:১৮ পিএম
শাহরাস্তিতে আবাদি জমির টপ সয়েলের মাটি কাটায় অভিযুক্তদেরকে অর্থদণ্ড
মো. মাসুদ রানা : চাঁদপুরের  শাহরাস্তিতে কৃষি জমির মাটি (টপ সয়েল) কাটায় দায়ে ৩ ট্রাক ও ট্রাক্টর মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৯- জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ুন রশিদ এ দণ্ডাদেশ  প্রদান করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন পড়ন্ত বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন সূচিপাড়া উত্তর ইউপির শোরসাক গ্রামের ফসলি জমির মাঠে অভিযুক্ত ট্রাকটার ও মালিকের বিরুদ্ধে এ আদালত পরিচালনা করে।
এ সময় অবৈধভাবে কৃষি জমির মাটি (টপ সয়েল) কেটে স্থানীয় এসএসবি ব্রিক ফিল্ডে বিক্রয়ের অভিযোগে ১টি ট্রাক্টর ও ২টি ট্রাক জব্দ করেন।
সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ট্রাক্টরের মালিক শোরসাক গ্রামের মৃত. মোসলেহ উদ্দিনের পুত্র রফিক উল্লাহ (৫৮), ট্রাকমালিক একই গ্রামের গনী মিয়ার পুত্র মানিক মিয়া (৪৫) ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানিওয়ালা গ্রামের আঃ সাত্তারের পুত্র আনোয়ার হোসেনকে ১০ হাজার  টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ জানান, কৃষিজমির মাটি (টপ সয়েল) বিক্রয় ও পরিবহনের দায়ে এ দণ্ডাদেশ দেয়া হয়েছে।
কেউ অবৈধভাবে কৃষি জমির উর্বরমাটি কেটে তা বিক্রি এবং কেউ পরিবহন করলে অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।