বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বার্ড সংস্থার বৃত্তি প্রদান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ২:৪৬ পিএম
এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বার্ড সংস্থার বৃত্তি প্রদান
গাজী মোঃ মহসিন : বাংলাদেশ ইনষ্টিটিউট অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ( বার্ড) এর উদ্যোগে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নস্থ এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষায় ২০২২ জিপিএ-৫ প্রাপ্ত উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩টায় বিদ্যালয়ের মনজুরুল হক শোয়েব মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইনষ্টিটিউট অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ( বার্ড) এর নির্বাহী পরিচালক মোহাম্মদ মাকছুদ হাসান।
বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহসান আলী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব,  বিশিষ্ট লেখক ও শিক্ষক জেসমিন মুন্নী।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করেন বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল মান্নান, পারভিন আক্তার, হাছিনা আক্তার, অবিভাবক ও বার্ড সংস্থার কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
অনুষ্ঠানে মোট ১৪জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ক্রেষ্ট ও  অর্থ বিতরন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital