বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর ক্রীড়া পরিষদ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ২:৫৮ পিএম
ছেংগারচর ক্রীড়া পরিষদ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

মনিরুল ইসলাম মনির : ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ছেংগারচর ক্রীড়া পরিষদ আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টে আসিফ-মনজুর বনাম মিনহাজ-মাসুদ খান জুটি প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলায় আসিফ-মনজুর জুটি চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মো. মাহবুবুর রহমান সেলিম।

খেলা পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, ও যুগ্ম সাধারণ সম্পাদক ইবনাল মঈন আহেমদ রিপন।

বৃহস্পতিবার রাতে ছেংগারচর উপ-স্বাস্থ্য কেন্দ্র মাঠে মো. নাজমুল খানের সভাপতিত্বে ও ক্রীড়া সংগঠক মো. শাহিন আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য দেন, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন ফরাজী, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. জামান সরকার, সাবেক কাউন্সিলর মো. শাহিনুর বেপারী, জেলা যুবলুিগের সাবেক সদস্য মোহেবুল্লাহ খোকন, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।