বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামে কার্যনির্বাহী পরিষদের সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩, ৪:২২ পিএম
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামে কার্যনির্বাহী পরিষদের সভা

স্টাফ রিপোর্টার : চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম-এর কার্যনির্বাহীপরিষদের ৩য় সভা গতকাল শুক্রবার বাদ জুম্মা চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপত্বি করে সংগঠনের সভাপতি আল ইমরান শোভন, সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের কোষাধ্যক্ষ তালহা জুবায়ের এবং গীতা থেকে পাঠ কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য লক্ষ্মণ চন্দ্র সূত্রধর। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আল ইমরান শোভন।

সভার শুরুতে বিগত সভার রেজুলেশন পাঠ করেন সাধারণ সম্পাদক।কিছু সংশোধন স্বাপেক্ষে সদস্যদের সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। পরে সভার এজেন্ডা অনুযায়ী সভার কার্যক্রম পরিচালিত হয়। সভায় ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

চাঁদপুর টেলিভিশন সাংবাদকি ফোরাম-এর কার্যনির্বাহী পরিষদের ৩য় সভা সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আল ইমরান শোভন।

সামগ্রিক আলোচনায় অংশ নেন, কার্যনির্বাহী সদস্য শরীফ চৌধুরী, রহিম বাদশা, সোহেল রুশদী, ফারুক আহমদ, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, সহ-সভাপতি রিয়াদ ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম রনি,কোষাধ্যক্ষ তালহা জুবায়ের, প্রচার সম্পাদক ওয়াদুদ রানা। সভায় আর কোনো এজেন্ডা না থাকায় সভার সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital