শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সদর উপজেলা সভাপতি মাসুদুর, সম্পাদক নাছির

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ১২:৫৯ পিএম
চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের সদর উপজেলা সভাপতি মাসুদুর, সম্পাদক নাছির
নিজস্ব প্রতিবেদক :  ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি এবং ইমসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের বিপনিবাগ আইএবি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাকিব হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন,পাঠ্যপুস্তকে বিবর্তনবাদ স্থাপন করে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে।
এছাড়াও ভারতে মুসলিম শাসনকে বিতর্কিতভাবে উপস্থাপন করে ইতিহাস বিকৃত করা হচ্ছে। এর মাধ্যমে সরকার এ অঞ্চলে মুসলিমদেরকে বহিরাগত প্রমাণ করতে চায়। তিনি বলেন, এমন বিতর্কিত ও বিভ্রান্ত মুলক পাঠ্যক্রম ছাত্রসমাজ মেনে নেবে না।
সংগঠনের চাঁদপুর সদর উপজেলা সভাপতি জি এম আব্দুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ মুহা. বেলাল হোসাইন, সদর উপজেলা যুব আন্দোলনের প্রকাশনা সম্পাদক ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক ফিরোজ আলম।
সদর উপজেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কে এম মাসুদুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্র আন্দোলনের সহ সভাপতি আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক হাবিবুর রহমান, তরপুরচন্ডী ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম, হানারচর ইউনিয়ন সভাপতি রাশেদুল ইসলাম, চান্দ্রা ইউনিয়ন সভাপতি নাজিমুদ্দিন প্রমূখ।
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি কে এম মাসুদুর রহমান,সহ সভাপতি আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উল্লাহর নাম ঘোষণা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital