বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ১:৪৪ পিএম
প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মনিরুল ইসলাম মনির : ‘শতবর্ষের গৌরবে, মেতে উঠি উৎসবে’ এই শ্লোগানে পালিত হচ্ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আলোকিত মানুষ গড়ার বিদ্যাপীঠ চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জানুয়ারী) সকাল হতে সন্ধ্যারাত পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে বসেছিল নবীন আর প্রবীণদের এক মিলনমেলা।

এ উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে যেন বাঁধভাঙ্গা আনন্দ আর উৎসবের সৃষ্টি হয়েছে সেখানে। অনুষ্ঠানের প্রথমেই বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, নবীন-প্রবীণের আড্ডায় প্রাণ ফিরে পায় এ আয়োজন। সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত হয়ে একে অপরের সাথে কুশল বিনিময়ে প্রতিষ্ঠান চত্বর হয়ে ওঠে মুখরিত। এ যেন এক অন্যরকম দৃশ্য।

বিশাল প্যান্ডেল জুড়ে চলে দিনভর বিভিন্ন ব্যাচের শৈশবের কথা, স্মৃতিচারণ, আলোচনা সভা, সংবর্ধনা। ফাঁকে ফাঁকে চলে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সেলফি আর ফটোসেশন। এছাড়াও বর্তমান শিক্ষার্থীরা আবীর রঙে রাঙিয়ে দেয় নবীন-প্রবীণ শিক্ষার্থীদের। দীর্ঘদিন পর প্রিয় সহপাঠি বা প্রিয় বান্ধবীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অনেকেই।

Model Hospital

চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. শামসুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকার শিক্ষাবান্ধব সরকার, এ সরকারের আমলেই শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। বর্তমান সরকার প্রাথমিক থেকে মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বিনা মূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে। প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, শিক্ষা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণসহ শিক্ষার উন্নয়নে সরকার ব্যাপক ভূমিকা রাখছে।তিনি আরও বলেন, বর্তমান সরকার তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ হিসেবে দেশকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এখন শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার (কাজল)।
চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানের উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম রাব্বানী পাপ্পু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব মহসীন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন কর্নেল সালাউল্লাহ খান, ড. ইব্রাহিম খলিল সেরাজল, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সাংবাদিক শামসুজ্জামান ডলার, এএসপি ইয়াছির আরাফাত, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, স্কুলের প্রধান শিক্ষক দলিল উদ্দিন প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, যুগ্ম সচিব আতাউর রহমান খান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, গাজী ইলিয়াছুর রহমান, ক্যপ্টেন (অব.) আফজাল হোসেন, আমিনুল ইসলাম, আবুল বাশার, অ্যাড. ইসমাইল হোসেন, সোহেল সরকার, গোলাম জিলানী চৌধুরী টিপু, এড. জসিম উদ্দিন, ওয়াসিম আকরাম তুষার, মানসুর আহমেদ, ডা. আবু সাইদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনীর এই আয়োজন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।