বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ১:৫৩ পিএম
শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার; পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

মনিরুল ইসলাম মনির : পরিকল্পনা প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য ড. শামসুল আলম বলেছেন, শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাব্যবস্থাকে উন্নতির দিকে নিয়ে যেতে প্রত্যেকটি গ্রামেগঞ্জে নতুন ভবন নির্মাণ ও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন করে, সরকারিকরণের আওতায় এনে শিক্ষার মান উন্নয়নে দৃঢ়তার সঙ্গে কাজ করছে।

শনিবার বিকেলে মতলব উত্তর উপজেলার জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বরেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন সাধনে কাজ করছে। শিক্ষার পরিবেশ সুন্দর রাখার জন্য সরকার প্রতিটি শিক্ষা অঙ্গনে দৃষ্টিনন্দন অবকাঠামো নির্মাণ করে দিচ্ছে। যেসব ভবনে সকল আধুনিক সকল সুযোগ-সুবিধা থাকছে। ফলে শিক্ষার্থীরা সুন্দর ও মনোরম পরিবেশে জ্ঞান অর্জন করতে পারছে।

প্রতিমন্ত্রী বলেন. মতলব উত্তর শিক্ষাবান্ধব উপজেলা। এ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী সন্তানরা সরকারের বিভিন্ন উচ্চ পদে কর্মরত। যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। এটা আমাদের উপজেলার জন্য গর্বের বিষয়।

Model Hospital

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবি মইন উদ্দীন হোসেন।
বক্তব্য দেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, চাঁদপুর জেলা সহকারী পুলিশ সুপার ইয়াসির আরাফাত, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মহন, পুনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মমিন সরকার প্রমুখ।

এ ছাড়া উপস্থিত ছিলেন হাজী মঈনউদ্দীনের সহধর্মিণী নার্গিস, জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি এহসান মো. জিয়াউদ্দিন হোসেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন মাষ্টার, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এ্যাড. আক্তারুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মো. জসিমউদ্দীন’সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক-শিক্ষকাবৃন্দ ও প্রাক্তন ছাত্র-ছাত্রী ও অধ্যায়নরত ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital