বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে; নুরুল আমিন রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩, ১:৫৬ পিএম
শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে; নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির : চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) নির্বাচনী আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে’। একই সাথে দেশের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করে যাচ্ছে সরকার।

রবিবার সকালে মতলব উত্তরে নিজ বাড়ি নাউরীতে আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল এমপির নিজ অর্থায়নে সুবিধা বঞ্চিত ও বিভিন্ন এতিমখানার এতিম ছাত্রদের মাঝে কম্বল বিতরণকালে এ কথা বলেন।

তিনি বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করছে আওয়ামী লীগ। শুধু সরকারিভাবেই নয়, দলীয় এবং ব্যক্তিগতভাবেও মানুষের জন্য কাজ করা হচ্ছে।

সাংসদ নুরুল আমিন রুহুল বলেছেন, যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, যুদ্ধের সময় মা-বোনদের ইজ্জত নিয়েছে। গ্রেনেড হামলা, অগ্নিসন্ত্রাস, আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে। তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য মিছিল করে, মিথ্যা কথা বলে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।

Model Hospital

তিনি বলেন, সরকার বলেছে আপনারা ভোটের মাধ্যমে আসেন। এদেশের মানুষ যাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন তারাই ক্ষমতায় আসবেন। কিন্তু বিএনপি-জামায়াত ভোটে বিশ্বাসী না।

সংসদ সদস্য বলেন, দেশের মানুষকে খুন করে, আগুনে পুড়িয়ে, দেশের ভেতর বিশৃঙ্খলা করে গণতন্ত্রকে নস্যাৎ করে পেছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসার চেষ্টা করছে। নির্বাচনে জেতার জন্য মানুষের দ্বারে না গিয়ে আন্দোলনের নামে দেশের মানুষদের পুড়িয়ে মারছে তারা।

এ সময় চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আঁখি, দশানী মাদসারার সুপার মাওলানা মো. হাবিব উল্লাহ সরকার, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরে আলম স্বপন’সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital