শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় এমপির পক্ষে সাইফুল রিয়াদের শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ১:০১ পিএম
কচুয়ায় এমপির পক্ষে সাইফুল রিয়াদের শীতবস্ত্র বিতরণ

কচুয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষে কড়ইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

সোমবার দিনব্যাপী উপজেলার সুবিদপুর, মনোহরপুর, নোয়াগাও, লুন্তি, পালগিরী, ডুমুরিয়া, আকিয়ারা, তিনানী বাড়িসহ বিভিন্ন স্থানে এ কম্বল বিতরণ করেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম রিয়াদ।

এসময় তিনি বলেন, কচুয়ার সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষে আপনাদের এই উপহার (কম্বল) দিয়েছি। আমি আশা করি এই সমাজের বিত্তবান যারা রয়েছে সকলে এই তীব্র শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেন। আমরা সকলে মিলে মিশে জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১কে বাস্তবে রূপান্তরিত করবো।

এসময় তার সাথে ছিলেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক সেবক লীগের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital