শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়মিত উত্তোলন হয়না জাতীয় পতাকা !

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ১:০৬ পিএম
চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়মিত উত্তোলন হয়না জাতীয় পতাকা !
সাইদ হোসেন অপু চৌধুরী : আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দায়িত্বহীনতার কারণে নিয়মিত জাতীয় পতাকা উড়তে দেখা যায়নি। সঠিক তদারকি না থাকায় প্রায় সময়ই হাসপাতালের সামনে থাকা পতাকা টানানোর খুঁটিটি পতাকা বিহীন শূন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
নিয়ম অনুযায়ী বিকেল ৪টার মধ্যে পতাকা নামানোর নিয়ম থাকলেও কখনো কখনো রাতের বেলায়ও ওই খুঁটিতে পতাকা উড়তে দেখা গেছে।
একটি দেশের স্বাধীন সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে তার পতাকা। আর এ পতাকা একটি দেশ তথা রাষ্ট্রের পরিচয় বহন করে। তেমনি আমাদের দেশের পরাধীনতার আবরণ থেকে বের হয়ে স্বাধীনতার সোনালি অক্ষরে নাম লিখানোর একটি অর্জন হচ্ছে এ সবুজের বুকে লাল পতাকা। আর সেই পতাকা ব্যবহারের নিয়ম মানছেন না হাসপাতাল কর্তৃপক্ষ।
ছুটির দিন ব্যধিত একটি সরকারি প্রতিষ্ঠানে কখন পতাকা টানাতে হয় এবং কখন তা নামাতে হয় সে নিয়ম নীতি উপেক্ষা করে নিজেদের ইচ্ছে মতো জাতীয় পতাকা নিয়ে অবজ্ঞা আর অবহেলা করছেন এই স্বাস্থ্যসেবা কেন্দ্র কর্তৃপক্ষ।
২১ জানুয়ারি শনিবার দুপুরে হাসপাতালে গিয়ে সরজমিনে দেখা যায়, ওইদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জাতীয় পতাকা উড়ানো হয়নি। হাসপাতালের সামনে থাকা খুঁটিটি পতাকা বিহীন পড়ে থাকতে দেখা গেছে। বিকেল তিনটার পরেও জাতীয় পতাকা টানাতে দেখা যায়নি।
প্রতিনিয়ত হাসপাতালের সামনে থাকা একাধিক ব্যক্তির কাছে খবর নিয়ে জানা গেছে, প্রায় সময়ই হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে জাতীয় পতাকা টানানো হয় না। আবার পতাকা টাঙ্গানো হলেও কখনো, কখনো বিকেল গড়িয়ে রাত হয়ে গেলেও খুঁটিতে উড়তে থাকে পতাকা। সঠিক সময়ে তা নামানো হয়নি। মাস খানেক পূর্বেও এমন দৃশ্য দেখা গেছে।
জেলার একটি প্রধানতম গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা নিয়ে এমন অবজ্ঞা আর অবহেলাকে দায়িত্বহীনতাই মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি অনেকটা দায়িত্বহীনতার মতো বলেন, ‘প্রতিদিন পতাকা টানানোর জন্য জরুরী বিভাগকে দায়িত্ব দিয়েছি। যাদেরকে দায়িত্ব দিয়েছি আমি তাদেরকে বলে রাখবো যাতে তারা নিয়মিত পতাকা টানায়।’

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।