শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৩:৩২ পিএম
চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ‘আসুন শীতার্থদের পাশে দাঁড়াই’- এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের উদ্যোগে শীতবস্ত্র ও সাংবাদিক ক্লাবের ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে।

২৩ জানুয়ারি সোমবার বিকাল ৪ টায় ক্লাবের কার্যালয়ে চাঁদপুর শহরে পত্রিকা বিলিকারকদের মাঝে এ শীতবস্ত্র ও ক্যালেন্ডার বিতরণ করা হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসনে, সাংগঠনিক সম্পাদক কে.এম. মাসুদ, সিনিয়র সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী।

শীতবস্ত্র বিতরণ কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু।

Model Hospital

সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, সরকারের পাশাপাশি প্রতজন ধনাঢ্য ব্যক্তি, রাজনীতিক ও সামাজিক সংগঠন যদি অসহায় শীতার্তদের পাশে শীতকাপড় নিয়ে দাঁড়ান, তাহলে শীতের কামড় থেকে বহু অসহায় দুঃস্থ মানুষ বেঁচে যায়।

তারা বলেন, আমরা আশা করবো, শীতসহ যে কোন দুর্যোগ দুর্বিপাকে আপনারা মানুষের পাশে দাঁড়াবেন।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।