শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩, ১:৩৮ পিএম
শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে কচুয়ায় হিফজুল কুরআন প্রতিযোগিতা

মোঃ রাছেল : ঐতিহ্যবাহী শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে চাঁদপুর জেলা ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ এর আয়োজন করে।

মঙ্গলবার দুপুরে উপজেলার পৌরসভাধীন বালিয়াতলী হাজী আব্দুল জলিল হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চাঁদপুর জেলাধীন বিভিন্ন ৫৩টি হাফিজিয়া মাদ্রাসার প্রায় ৩শতাধিক ছাত্ররা অংশ গ্রহন করে।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, শায়খ আব্দুল হক ফাউন্ডেশন, বাংলাদেশ এর চেয়ারম্যান ও উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কুরআন উস্তাযুল হুফ্ফাজ শায়খ আব্দুল হক ও মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন, বাংলাদেশ এর চেয়ারম্যান শায়খ নেছার আহমাদ আন নাছিরী।

প্রতিযোগিতা শেষে বালিয়াতলী হাজী আব্দুল জলিল হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতার সভাপতি হাজী আব্দুল জলিলের সভাপতিত্বে ও একই মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী সভা।

Model Hospital
অনুষ্ঠানে অতিথিবৃন্দদের সাথে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার প্রাপ্তরা (ডানে তৃতীয় মধ্য খানে প্রথম ও বামে তৃতীয় স্থান অধিকারকারী)।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামেয়া আহমাদিয়া মাদ্রাসার মুহতামিম পীরে কামেল মাওলানা আবু হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আল্লামা নুরুজ্জামান। আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন- হাজীগঞ্জ উপজেলার আল ইহসান মাদ্রাসার ছাত্র যথাক্রমে সোহান ও জাবের হোসেন। তৃতীয় স্থান অধিকার করেন কচুয়া উপজেলা আকিয়ারা মাদ্রাসার ছাত্র ইয়াছিন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বালিয়াতলী হাজী আব্দুল জলিল হাফিজিয়া মাদ্রাসায় সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন, অত্র মাদ্রাসার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী শরিফুল ইসলাম(মিঠু) প্রমুখ।

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।