বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অনলাইন জিডিতে সাধারন মানুষের ভোগান্তি, দায়সারা বক্তব্য দায়িত্বশীলদের !

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৩:৩৪ পিএম
অনলাইন জিডিতে সাধারন মানুষের ভোগান্তি, দায়সারা বক্তব্য দায়িত্বশীলদের !

এস এম ইকবাল : কখনো নেট সমস্যা, আবার কখনো সার্ভার ডাউন। এ দুইয়ের কারনে অনলাইনে জিডি (সাধারণ ডাইরি) করতে এসে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারন মানুষদের। আগে সাধারন মানুষের জিডি করতে সর্বোচ্চ ২০ মিনিট সময় লাগলেও বর্তমানে তা করতে কতক্ষন সময় লাগবে তার কোন ইয়ত্তা নেই।

জানাযায়, থানা পুলিশের চাপ কমানো এবং প্রযুক্তির ছোঁয়ায় পুলিশের সেবাপ্রত্যাশীদের ভোগান্তি কমাতে মূলত চালু করা হয় অনলাইন জিডি প্রক্রিয়া। তবে অনলাইন জিডি অ্যাপসে জিডি করার ক্ষেত্রে ভোগান্তি বিড়ম্বনায় পড়তে হচ্ছে সেবা প্রত্যাশীদের।

ফরিদগঞ্জ পৌর এলাকার ভুক্তভোগী সেবাগ্রহীতা ইয়াকুব হোসেন স্বপন জানান, দীর্ঘ ৫ ঘন্টা বসে থেকেও অনলাইন জনিত ত্রুটির কারণে জিডি করতে পারিনি।

উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের রহিমা বেগম নামে আরেক ভুক্তভোগী জানান, ২২ জানুয়ারী সন্ধায় আমার বীমার কাগজ হারানো গিয়েছে মর্মে জরুরী ভিত্তিতে জিডি করতে এসে সন্ধা থেকে রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করেও সার্ভারের সমস্যা জনিত কারনে জিডি করতে না পেরে বাড়ি চলে যাই এবং ২৩ জানুয়ারী সন্ধায় পুনরায় এসে জিডি করতে সক্ষম হই।

Model Hospital

তবে ভুক্তভোগীদের দাবি, অনলাইন জিডি প্রক্রিয়া একটা সফল উদ্যোগ। কিন্তু জিডি এন্ট্রির আগে কঠিন প্রক্রিয়ার কারনে অনলাইন জিডি করাটা এখন বিড়ম্বনায় পরিনত হয়েছে। এটা আরো সহজ করা উচিত।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নানের কাছে অনলাইন জিডির বিষয়ে জানতে চাইলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে জানান, অনলাইন জিডি করতে কারো কোন সমস্যা হলে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ বা উর্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য বলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital