শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ফরিদগঞ্জে সাংবাদিক কন্যার স্বপ্ন পুরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৪:১৬ পিএম
ফরিদগঞ্জে সাংবাদিক কন্যার স্বপ্ন পুরণ

নিজস্ব প্রতিনিধি : দেশের শীর্ষস্থানীয় পত্রিকা জনকণ্ঠ’র ফরিদগঞ্জ উপজেলা সংবাদদাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক এমকে মানিক পাঠান’র জৈষ্ঠ কন্যা মারজিন আক্তার নিপা’র শিক্ষক হওয়ার স্বপ্ন পুরণ হয়েছে।

তিনি ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে মঙ্গলবার (২৪ জানুয়ারী) সকালে যোগদান করেছেন। যোগদান শেষে আনন্দঘন পরিবেশে নবাগত শিক্ষিকাকে ফুলেল উঞ্চ শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় বিদ্যালয় কতৃপক্ষ।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগমের সভাপতিত্বে আয়োজিত এক পরিচিতি পর্বে শুভেচ্ছা বিনিময় করেন, বিদ্যালয়ের সহসভাপতি নুরে আলম, সিনিয়র শিক্ষক মাহফুজুর রহমান, ইব্রাহিম, সাদিয়া রহমান, সুরোভীসহ অন্যান্যরা।

পরিচিতি পর্বে বক্তব্য রাখতে গিয়ে নিজের কন্যার স্বপ্নের সারথী হতে পেরে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাংবাদিক এমকে মানিক পাঠান। তিনি বলেন, এদিকে শিশুকাল থেকে দেখে আসা স্বপ্ন পুরন হওয়ায় পর তিনি শিক্ষগতা জীবনে ……কামনা করেন।

Model Hospital

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।