শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

আবেদিন গ্রুপের সহযোগিতায় হাজীগঞ্জে বঙ্গবন্ধু নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৪:২৪ পিএম
আবেদিন গ্রুপের সহযোগিতায় হাজীগঞ্জে বঙ্গবন্ধু নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : দেশের বিশিষ্ট ব্যবসায়ী, রপ্তানি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একাধিকবারের সিআইপি, হাজীগঞ্জের কৃতী সন্তান জয়নাল আবেদীন মজুমদারের পৃষ্ঠপোষকতায় এবং আবেদিন গ্রুপের সহযোগিতায় হাজীগঞ্জের সিহিরচোঁ গ্রামে বঙ্গবন্ধু নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে।

সিহিরচোঁ যুবসমাজের উদ্যোগে এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়ালি এই টুর্নামেন্ট উদ্বোধন করেন আবেদিন গ্রুপের চেয়ারম্যান জয়নাল আবেদীন মজুমদার সিআইপি।

টুর্নামেন্টে ৬৪টি দল অংশ নেয়।

Model Hospital

শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:৫০ পিএম
শাহরাস্তিতে চিংড়ি মাছে জেলি মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
শাহরাস্তিতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায়  দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পৌরশহরের  মেহের কালীবাড়ি বাজারে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ওই অভিযানে চিংড়ি মাছে জেলি ব্যবহার করে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত দুই ব্যবসায়ী ওমর ফারুক (৪৫) ও সুশীল (৪৫) নিজেদের দোষ স্বীকার করেন। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় অপরাধের দায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজাল ও অনিরাপদ খাদ্য বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা সহ্য করা হবে না। এ ধরনের অপরাধের তথ্য পেলে প্রশাসনকে জানানোর জন্য তিনি স্থানীয় এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তির নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ফাহিদউল্ল্যা ও উপজেলা আনসার সদস্যরা।