বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১১:৪২ এম
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়
সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফলে বিএনপি সমর্থিত প্যানলের জয়জয়কার। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ১৩টি পদেই জয়ী হয়েছেন বিএনপি প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে মাত্র ২টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানলের প্রার্থীরা।
দীর্ঘদিন পর চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবি ঘটলো আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের। দলীয় কোন্দলকে এই পরাজয়ের কারণ হিসেবে চিহ্নিত করেছেন অনেকে। এছাড়া প্রার্থী বাছাইয়ে দুর্বলতা ছিল বলেও মনে করেন কেউ কেউ।
বুধবার (২৫ জানুয়ারি) এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেন। দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনজীবী সমিতির দোতালায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৩৪০ জন। এর মধ্যে ৩৩৪ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেন।
রাতে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সমিতির বর্তমান সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ এবং রিটানিং কর্মকর্তা ও বর্তমান সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ আব্দুল্লাহ আল মামুন।
বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি অ্যাড. এ.টি.এম মোস্তফা কামাল ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া পেয়েছেন ১৪০ ভোট। সিনিয়র সহ—সভাপতি পদে অ্যাড. মো. তৌহিদুল ইসলাম তরুন ১৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. আবদুল সাত্তার ১৪৫ ভোট। জুনিয়র সহ—সভাপতি পদে অ্যাড. মোহাম্মদ কাইউম মোল্লা ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. সাহাবুদ্দিন আবু সোহেল চৌধুর ১৪৬ ভোট। সাধারণ সম্পাদক পদে অ্যাড. এ.জেড.এম রফিকুল হাসান রিপন ১৮১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. নজরুল ইসলাম পেয়েছেন ১৪৪ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড. মেরাজ আহমেদ সিদ্দিকী মাছুম ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. আবদুল মান্নান মিয়াজী পেয়েছেন ১৬৩ ভোট। সম্পাদক ফরমস অ্যাড. মো. কাইয়ুম হোসেন সুমন ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মোহাম্মদ নূরুল আমিন খান পেয়েছেন ১৫০ ভোট। সম্পাদক লাইব্রেরি পদে অ্যাড. মো. শাহজাহান খান ১৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. সালমা আক্তার পেয়েছেন ১৪৮ ভোট। সম্পাদক সমাজ কল্যাণ ও সেমিনার পদে অ্যাড. রেজাউর রহমান শাওন ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. বিশ্বজিত কর রানা পেয়েছেন ১৫৯ ভোট। জেনারেল অডিটর পদে অ্যাড. মোহাম্মদ ইয়াছিন আরাফাত ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী পেয়েছেন ১৪৯ ভোট। রানিং অডিটর পদে অ্যাড. জাবির হোসেন ২০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মাসুদ রানা পাটওয়ারী পেয়েছেন ১১৭ ভোট। চেয়ারম্যান রেজিস্টারিং অথরিটি পদে অ্যাড. মো. আবুল হাসানাত বেপারী ১৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. আবদুল্লা আল মামুন পেয়েছেন ১৪৮ ভোট। সম্পাদক রেজিস্টারিং অথরিটি পদে অ্যাড. মো. মামুন হোসেন মিয়াজী ১৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. তৌহিদ আহম্মেদ পাটওয়ারী পেয়েছেন ১৫৫ ভোট। সদস্য রেজিস্টারিং অথরিটি পদে অ্যাড. মো. সানজিদ হাসান (সানি) ১৭৭ ভোট, অ্যাড. রিয়াদ হোসেন (মুনতাসির) ১৬৬ ভোট ও অ্যাড. মাহবুব আলম ১৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মোসাম্মৎ রোজিনা বেগম ১৫২ ভোট, অ্যাড. মোহাম্মদ জামাল হোসেন ১৪৩ ভোট ও অ্যাড. তাছলিমা আক্তার ১৪০ ভোট পেয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital