শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১:০৮ পিএম
মতলব উত্তরে প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সম্মেলন

মনিরুল ইসলাম মনির : মতলব উত্তর উপজেলায় জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত জাতীয় ইমাম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশের ন্যায় উপজেলা পর্যায়ে এই ইমাম সম্মেলন অনুষ্ঠিত হল।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত জাতীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেছেন, মসজিদের ইমামগণ হচ্ছেন সমাজের মান্যবর ব্যক্তিত্ব। আপনাদের কথা সকলেই অনুসরণ করে থাকেন। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যারা ইসলামের নাম দিয়ে সারা বিশ্বে সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদে লিপ্ত তারা কখনো ইসলামের বন্ধু হতে পারে না, প্রকৃত পক্ষে তারা ইসলামের শত্রু, তাই আমাদের সকলকে ইসলামের প্রকৃত জ্ঞান অর্জন করে তা সাধারণ মানুষের মাঝে আরো ব্যাপক আকারে প্রচার করে যেতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন।

তিনি আরো বলেন, দেশের উন্নতির জন্য তাই ইমামদেরকে মসজিদের খেদমতের পাশাপাশি সামাজিক কাজে নিজের মেধা কাজে লাগাতে হবে। বৃক্ষ রোপন, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ প্রতিরোধেও ভুমিকা রাখতে হবে। সকলে মিলে সোনার বাংলা গড়তে হবে।

Model Hospital

চাঁদপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও কেয়ারটেকার রাজিবুল আলম রাজিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য দেন ফিল্ড সুপারভাইজার শেখ মো. হানিফ। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. আখতার হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital