শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকায় যুগ্ম জজের বাড়িতে দুর্ধর্ষ চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১:৫৩ পিএম
চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকায় যুগ্ম জজের বাড়িতে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার যুগ্ম জজ মো. মনির হোসাইনের চাঁদপুরস্থ নিজ বাড়িতে র্দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। ছিঁচকে চোরচক্র বসতঘরের এডজাস্ট ফ্যানের গ্রীল ভেঙে ঘরে প্রবেশ করে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে।

২৫ জানুয়ারি বুধবার দিনগত রাতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন। এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন দুই ছিঁচকে চোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

লক্ষ্মীপুর জেলার যুগ্ম জজ মো. মনির হোসাইনের মা নাসরিন সুলতানা বেগম জানান, বাড়িতে তিনি এবং তার দুই ছোট পুত্র স্ত্রী-সন্তানদের নিয়ে বসবাস করেন। আর যুগ্ম জজ মো. মনির হোসাইন লক্ষ্মীপুর এবং বড় ছেলে মোস্তাফিজুর রহমানের পরিবার ঢাকায় বসবাস করেন। ফলে তাদের রুমগুলো বেশিরভাগ সময় তালা দেওয়া থাকে।

তিনি জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।

Model Hospital

বৃহস্পতিবার সকালে তিনি এবং ছোট ছেলে মানিকসহ বড় ছেলেদের ফ্ল্যাটের দরজা খুলতে গেলে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ রয়েছে। পরে পেছনের দরোজা টান দিতেই সেটি খুলে যায়। ভেতরে প্রবেশ করে ঘরের আসবাবপত্র এলোমেলো ভাবে পড়ে থাকতে দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন।

তিনি আরো জানান, চোর চক্র স্টিলের আলমারি এবং ওয়ারড্রোপের তালা ভেঙে বেশকিছু স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে গেছে। অন্য ড্রয়ারগুলাতে আর কোন স্বর্ণালংকার বা টাকা ছিলো কি না, সেটি তিনি নিশ্চিত নন। ছেলে বৌরা বাড়িতে এলে কি কি চুরি হয়েছে সেটি নিশ্চিত হতে পারবেন।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহহাম্মদ আব্দুর রশিদ জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। সকালে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তবে ওই ঘরগুলোতে লোকজন না থাকায় কি কি চুরি হয়েছে সেটি ভুক্তভোগী পরিবার নিশ্চিত করে বলতে পারেনি। এরপরেও বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। এ ঘটনায় সন্দেহজনক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পাশ্ববর্তী ২ যুবককে থানায় আনা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital