বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জের পাইকপাড়ায় গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ৩:৪৬ পিএম
ফরিদগঞ্জের পাইকপাড়ায় গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত
এস. এম ইকবাল : ফরিদগঞ্জের পাইকপাড়া বন্ধু মহল স্পোর্টিং ক্লাব আয়োজিত গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শেখ মো. মুরাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ মো. আব্দুর রব।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাজহারুল ইসলাম আকরাম মজুমদার, উপজেলা যুবলীগের সদস্য শেখ মোদাচ্ছের অপু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহীন মোল্লা, সমাজ সেবক আক্তার হোসেন পাটওয়ারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন পাটওয়ারী, দ্বীন মোহাম্মদ বাবলু ছাড়াও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলায় ভোটাল ইয়াং স্টার ক্লাব বনাম রুপসা ক্রিকেট ক্লাব অংশ গ্রহণ করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital