শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীরা পেল হ্যান্ডওয়াশ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ২:২৮ পিএম
চাঁদপুরে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীরা পেল হ্যান্ডওয়াশ
নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরে লাইট ফর হিউম্যানিটি সামাজিক সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে হ্যান্ডওয়াশ বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে চাঁদপুর শহরের পৌর ৭নং ওয়ার্ডের মাদ্রাসা রোড লঞ্চঘাট এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী হ্যান্ডওয়াশ পায়। এতে সার্বিকভাবে সহযোগিতা করে মাতৃপীঠ শতবর্ষ উদযাপন কমিটি।
লাইট ফর হিউম্যানিটির প্রধান উপদেষ্টা লায়ন মাহমুদ হাসন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সামাজকর্মী ও সংগঠক আমজাদ হোসেন, লাইট ফর হিউম্যানিটির সদস্য তামান্না, রুবা, সুমাইয়া, মাহিয়া মাহি, সিয়াম, রিফাত, সাদ্দাম, আফরিন, সাকিব, ইয়াসিনসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।
সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে হ্যান্ডওয়াশ বিতরণ সময় প্রত্যেক শিক্ষার্থীদেরকে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে অবগত করা হয়। বাড়িতে এবং শিক্ষা প্রতিষ্ঠানে খাবার পূর্বে যাতে হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত দেওয়া হয় সেরকম সচেতনামূলক বক্তব্য রাখা হয।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital