বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের যাত্রা শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ২:৩১ পিএম
ফরিদগঞ্জ এক্স স্টুডেন্টস এসোসিয়েশনের যাত্রা শুরু

এস. এম ইকবাল : ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ প্রধান বিদ্যাপিঠ ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে এক্স স্টুডেন্টস এসোসিয়েশন (FARESA) নামে নুতন সংগঠন যাত্রা শুরু করেছে।

২৭ জানুয়ারি শুক্রবার বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষনা দেয়া হয়। প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী মহেশ শর্মা সংগঠনের উদ্দেশ্য তুলে ধরেন।

এসময় বক্তব্য রাখেন সদস্য সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ আহমেদ রিপন, কামাল হোসেন মিজি, প্রকৌশলী দেলোয়ার হোসেন, রিয়াজ উদ্দিন ফরিদী, হিতেশ শর্মা, মাও. শহিদ উল্ল্যা , প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, সাংবাদিক আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।

সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন ব্যাচের সদস্যদের মধ্যে ১১জন উপদেষ্টা ও ৫৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির ঘোষণা দেয়া হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital