শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে মডেল সপ্রাবিততে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১, ৩:৩৩ পিএম
হাইমচরে মডেল সপ্রাবিততে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচরে ৭নং পূর্বচর কৃষ্ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাছেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় এ শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করেন হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী।
এসময় তিনি বলেন, শিক্ষার মানউন্নয়নে এ শেখ ডিজিটাল ল্যাব গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদেরকে সু শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।শিক্ষকরাই প্রতিটি শিক্ষার্থীদের অভিভাবক। তাই শিক্ষার্থীদের সঠিক ভাবে পাঠদান করে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, উপজেলা প্রেসক্লাব হাইমচর এর আহ্বায়ক ফারুকুল ইসলাম, উপজেলা যুবলীগ সদস্য আব্দুল মতিন মুন্সিসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী বৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital