শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে এমএ আজিজ ঢালীর ফুলেল শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৩:০৯ পিএম
নারায়ণপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে এমএ আজিজ ঢালীর ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিনিধি: মতলব দক্ষিণে নারায়ণপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলা যুবদলের সহ-সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এমএ আজিজ ঢালী।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে তিনি এ শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা মো. মামুন, মো. ইব্রাহিম খলিল, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন কানন, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক এসএম মোরশেদ, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ বকাউলসহ নেতৃবৃন্দ।

এসময় প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব প্রেসক্লাবে আগত অতিথিবৃন্দর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital