বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে টেন্ডারকৃত রাস্তায় কাজ না করিয়ে অন্যত্র কাজ করায় এলাকাবাসির মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৩:১৬ পিএম
ফরিদগঞ্জে টেন্ডারকৃত রাস্তায় কাজ না করিয়ে অন্যত্র কাজ করায় এলাকাবাসির মানববন্ধন

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে এলজিইডির টেন্ডারকৃত রাস্তায় কাজ না করিয়ে অন্য রাস্তায় করাকে কেন্দ্র করে এলাকাবাসি মানববন্ধন করেছে।

২৬ জানুয়ারী বৃহস্পতিবার উপজেলার ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের হর্নি দূর্গাপুর এলাকায় স্থানীয় জনতা এ মানববন্ধন করেন।

জানাযায়, ফরিদগঞ্জে টেন্ডারকৃত রাস্তায় কাজ না করে অন্য রাস্তায় কাজ করার অভিযোগ উঠে।

এ নিয়ে এলাকাতে বড় ধরনের সংর্ঘষের আশঙ্কা করছে স্থানীয়রা। একটি মহলের ক্ষমতাবলে রাস্তা পরিবর্তিত হয়েছে বলে জানাগেছে। এক সড়কের বরাদ্দ অন্য সড়কে করিয়ে নিতে চায় ঐ চক্রটি। এতে সৃষ্টি হয় দু’ সড়কের চলাচলকারীদের বিরোধ। দ্রুত বিরোধ সমাধানের দাবি এলাকাবাসির। এদিকে এক সড়কের টেন্ডারকৃত কাজ অন্য সড়কে ঠিকাদার প্রতিষ্ঠান কিভাবে করে, তা আবার এলজিইডির অনুমতি নিয়ে এমন প্রশ্ন সচেতন নাগরিকদের।

Model Hospital

ঘটনাস্থলে গিয়ে জানাযায়, উপজেলার ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের গ্রামীন-বি সড়ক কালিবাজার পাকা সড়ক থেকে মদিনা বাজার সড়ক হইতে শুরু করে হর্নি সরকারী প্রাথমিক বিদ্যালয় হয়ে সন্তোষপুর বেইলী ব্রিজ পর্যন্ত সংযোগ স্থাপন করা।

যেই সড়কের ১৫০০মিটার এর আইডি-৪১৩৪৫৫২১৩ সড়কের মধ্যে ১০০০ মিটার সড়কের নির্মানের জন্য ৮২,২০,৬২০ টাকা ব্যায়ে টেন্ডার প্রক্রিয়ার মধ্যে দিয়ে শেষ হয়। সড়কটি নির্মানের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান গত কয়েকদিন পূর্বে সড়কের কাজ শুরু করেন। এসময় ঠিকাদার প্রতিষ্ঠান ৪০০ মিটার সড়কের কাজ খননের পর তা বন্ধ করে দেন এবং ৪১৩৪৫৫২১৫ আইডি নামে সড়কের কাজ শুরু করেন। এ নিয়ে শুরু হয় দুই রাস্তায় চলাচল কারীদের মাঝে বিরোধ। উক্ত ঘটনায় টেন্ডারকৃত রাস্তায় কাজ করার জন্য দাবি জানিয়ে মানববন্ধন করে এলাকাবাসী।

এসময় এলাকাবাসি দাবি জানিয়ে বলেন, কোন প্রকার অপশক্তির প্রভাবে তাদের সড়কের কাজ যাতে অন্য কোন রাস্তায় না হয় সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন তারা।

স্থানীয় বাসিন্দা মিজান, তাজুল ইসলাম ও সোনিয়া বলেন, বহু বছর ধরে সড়কটি কাঁচা থাকায় স্কুল, কলেজ শিক্ষার্থী ও জনসাধারণের চলাচলে মারাত্বক দূর্ভোগ পোহাতে হতো। বিষয়টি স্থানীয় এমপি মহদোয়ের দৃষ্টি গোচর হলে তার সুপারিশে এ সড়কের কাজের অনুমতি মিলে। কিন্তু একটি অসাধু চক্র তাদের ব্যক্তিগত সুবিদার জন্য গণমানুষের অসুবিধা সৃষ্টি করছে। আমরা চাই এমপি মহদোয়ের সম্মান রেখে গণমানুষের চলাচলের জন্য এই সড়কটি যেনো দ্রুত সমাধান করে সংশ্লিষ্ট মহল।

এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী আরিফুর রহমান আজাদ বলেন, আমাকে উপজেলা এলজিইডির অফিস যেই ভাবে বলছে, আমি সেই ভাবে কাজ করছি।

ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ’র কাছে বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হয়নি।
চাঁদপুর জেলা সিনিয়র সহকারী নির্বাহী প্রকৌশলী ফুয়াদ হোসেন বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। সরেজমিন তদন্ত করে এসেছি। সড়কটি যেই আইডিতে হওয়ার কথা সেই আইডিতে নেই। ঠিকাদার যে সড়কের কাজ করছে সেই সড়কটি অনুমোদনের জন্য মন্ত্রনালয়ে পাঠিয়েছি। এটা অনুমোদন হয়ে আসলে দু’টি সড়কের কাজ এক সাথে করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital